আইডিআরএ দর্শনার্থীদের প্রবেশে নিরুৎসাহিত করে প্রজ্ঞাপন জারি 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০২২, ১৫:৫১আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ১৫:৫১

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রাদুর্ভাব রোধে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এছাড়া প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীদের মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। রবিবার (১৬ জানুয়ারি) আইডিআরএ’র পরিচালক (প্রশাসন) নাজিয়া শিরিন স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

নির্দেশনাটি দেশের সব বিমা কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, আইডিআরএ’র চেয়ারম্যান, সদস্য এবং পরিচালকসহ কর্মকর্তা-কর্মচারীদের দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আইডিআরএ’র সব-কর্মকর্তা কর্মচারীদের অফিসে মাস্ক পরিধান বাধ্যতামূলক। দর্শনার্থীদের আইডিআরএতে প্রবেশে নিরুৎসাহিত করতে হবে। জরুরি প্রয়োজনে স্বাস্থ্যবিধি মেনে দর্শনার্থী কর্তৃপক্ষের দফতরে প্রবেশ করতে পারবেন। অনলাইন ও ফোনে সম্ভব নয় এমন কাজ কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তা অভ্যর্থনা কক্ষে আসা প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করে দাফতরিক কাজ সম্পন্ন করবেন। দর্শনার্থীদের সঙ্গে যেকোনও সাক্ষাতের ক্ষেত্রে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এই নির্দেশ পালনে শিথিলতা প্রদর্শন করা যাবে না। ব্যত্যয় হলে কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

  /জিএম/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম