গ্যাসের দাম নিয়ে গণশুনানি ‘২১ মার্চ থেকে’

সঞ্চিতা সীতু
১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৫০আপডেট : ২৪ মার্চ ২০২২, ১৮:০৬

গ্যাস বিতরণ কোম্পানিগুলোর দাম বাড়ানোর প্রস্তাব আমলে নিয়ে আগামী ২১ মার্চ থেকে চার দিন গণশুনানির প্রাথমিক তারিখ নির্ধারণ করেছে বাংলাদেশে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ২১ থেকে ২৪ মার্চ পর্যন্ত এই শুনানি হতে পারে বলে কমিশন সূত্র নিশ্চিত করেছে।
 
কমিশনের এক সদস্য জানান, আমরা চার দিনের গণশুনানির জন্য তারিখ নির্ধারণ করেছি। হল বুকিং করার চেষ্টা করছি। পেলে চূড়ান্ত করে গণবিজ্ঞপ্তি দেওয়া হবে।

তিনি জানান, পেট্রোবাংলা এখনও সব তথ্য দেয়নি। আমরা বারবার চিঠি দিচ্ছি। আশা করছি এরমধ্যে সব তথ্য পাওয়া যাবে। তাই বিতরণ কোম্পানিগুলোর প্রস্তাব আমলে নেওয়া হয়েছে। 

প্রসঙ্গত, দেশের ৬টা বিতরণ কোম্পানির গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব কমিশনে জমা দিয়েছে। একই সাথে গ্যাস সঞ্চালন কোম্পানি জিটিসিএল-এর সঞ্চালন চার্জ বৃদ্ধির প্রস্তাবও জমা হয়েছে।

বিতরণ কোম্পানিগুলো গ্যাসের খুচরা মূল্য ১১৭ শতাংশ বা দ্বিগুণ বাড়ানোর প্রস্তাব বিইআরসিতে কাছে পাঠিয়েছে গত মাসে। তাতে রান্নার জন্য দুই চুলার সংযোগে ৯৭৫ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ১০০ টাকা এবং এক চুলার ব্যয় ৯২৫ টাকা থেকে বাড়িয়ে দুই হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়।

শিল্প, সিএনজি, বিদ্যুৎ, ক্যাপটিভ গ্যাসের দামও বাড়ানোর প্রস্তাব ছিল বিতরণ কোম্পানিগুলোর। এরপর কমিশন একটি কারিগরি কমিটি গঠন করে।

সবশেষ ২০১৯ সালের ৩০ জুন গ্যাসের দাম বাড়িয়েছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বাসাবাড়িতে দুই চুলার খরচ ৮০০ টাকা থেকে বাড়িয়ে ৯৭৫ টাকা আর এক চুলার খরচ ৭৫০ টাকা থেকে ৯২৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। এ ছাড়া সিএনজি গ্যাসের দাম নির্ধারণ করা হয় প্রতি ঘনমিটার ৪৩ টাকা এবং বিদ্যুৎ ও সারের জন্য ৪ দশমিক ৪৫ টাকা। হোটেল রেস্তোরাঁয় প্রতি ঘনমিটার ২৩ টাকা, ক্যাপটিভ পাওয়ারে ১৩ দশমিক ৮৫ টাকা, শিল্প ও চা বাগানে ১০ দশমিক ৭০ টাকা, ক্ষুদ্র ও কুটির শিল্পে ১৭ দশমিক ০৪ টাকা

/ইউএস/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম