ঈদের আগেই বাজারে আসছে পরিবেশবান্ধব ‘বাঘ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ ফেব্রুয়ারি ২০২২, ২২:০৬ আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ২৩:২৮

আগামী রোজার ঈদের আগেই বাংলাদেশের বাজারে আসছে পরিবেশবান্ধব বৈদ্যুতিক থ্রি-হুইলার (তিন চাকার বাহন) ও মোটর বাইক ‘বাঘ’। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে সংবাদ সম্মেলনে খবরটি জানিয়েছেন বাঘ ইকো মোটরসের সভাপতি কাজী জাসিমুল ইসলাম বাপ্পি। তিনি বলেন, ‘বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে মডেল ও সার্বিক দিক দিয়ে তিন চাকা ও দুই চাকার বাহন দুটি আধুনিক, আরামদায়ক ও পরিবেশবান্ধব এবং উপযোগী।’

পরিবেশবান্ধব বৈদ্যুতিক থ্রি-হুইলার প্রসঙ্গে উদ্যোক্তা উল্লেখ করেন, এর প্রধান বিশেষত্ব হলো আইওটি ডিভাইসের সহায়তায় যেকোনও সময় যেকোনও স্থান থেকে এটি ট্র্যাক করা যায়। গাড়িটির বিমা করা রয়েছে, ফলে দুর্ঘটনায় আর্থিক সহায়তার ব্যবস্থাও আছে। আগামী ঈদের আগেই বাঘ ব্র্যান্ডের যানবাহন দেশের সড়কে চলাচল করবে বলে আশা তার। 

তিন চাকা ও দুই চাকার বাহন দুটির পরিবেশগত ও কারিগরি দিক বর্ণনা করেন কাজী জাসিমুল ইসলাম বাপ্পি, ‘এগুলো লিথিয়াম ব্যাটারি ও সোলারের সমন্বয়ে চলবে। অ্যাসিড ব্যাটারির তুলনায় লিথিয়াম ব্যাটারি ৩০ শতাংশ ভালো কাজ করে। এটি অ্যাসিড ব্যাটারির ওজনের এক-তৃতীয়াংশ। অ্যাসিড ব্যাটারির চেয়ে কমপক্ষে তিন ঘণ্টা দ্রুত চার্জ হয়। এই ব্যাটারিতে সীসা অ্যাসিড না থাকায় দূষণ ঘটবে না। সহজে চার্জিং ব্যবস্থা রাখতে দেশের বিভিন্ন স্থানে রয়েল চার্জিং স্টেশন স্থাপন করা হয়েছে।’

পরিবেশবান্ধব বৈদ্যুতিক থ্রি-হুইলার (তিন চাকার বাহন) ও মোটর বাইক ‘বাঘ’ নিয়ে সংবাদ সম্মেলন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বাংলাদেশে এসিড ব্যাটারি উৎপাদনের কারণে পরিবেশ ব্যাপকভাবে দূষিত হচ্ছে। এ তথ্য জানিয়ে বাঘ ইকো মোটরসের সভাপতি বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর পরিবেশ দেওয়ার লক্ষ্যে রয়েল বেঙ্গল ব্যাটারি লিমিটেড এসিড ব্যাটারির পরিবর্তে পরিবেশবান্ধব লিথিয়াম ব্যাটারি তৈরির উদ্যোগ নেয়। তাইওয়ানের প্রযুক্তি ব্যবহার করে সোলার ও লিথিয়াম ব্যাটারি একত্রে সংযুক্ত করে দুটি পরিবেশবান্ধব গাড়ি উদ্ভাবন করা হয়েছে। বাংলাদেশের জন্য বিশেষভাবে ডিজাইন করা পরিবেশবান্ধব গাড়ি হলো বাঘ।’

সংবাদ সম্মেলনে আরও ছিলেন বাঘ ইকো মোটরসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মনজুর মাহমুদ মো. এনামুল হক, ব্যবস্থাপনা পরিচালক নাহিদ নওরিন জাহান।

/জেডএ/জেএইচ/
সম্পর্কিত
‘বাঘের রাজধানী’ যে শহর, জানেন কি তার নাম?
ইংল্যান্ডে বাঘের খাঁচায় ঢুকে পড়লেন দর্শনার্থী, এরপর যা হলো
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
সর্বশেষ খবর
চুয়েটের সংকট সমাধানে ইউজিসির কমিটিতে নেই চুয়েটরই কেউ
চুয়েটের সংকট সমাধানে ইউজিসির কমিটিতে নেই চুয়েটরই কেউ
‘স্বেচ্ছাসেবক দলের কয়েকজনকে নিয়ে নিউজ করায়’ সাংবাদিকের ওপর হামলা 
‘স্বেচ্ছাসেবক দলের কয়েকজনকে নিয়ে নিউজ করায়’ সাংবাদিকের ওপর হামলা 
নদী পার করার কথা বলে নৌকায় তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩
নদী পার করার কথা বলে নৌকায় তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩
দেশ গড়তে মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
দেশ গড়তে মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত