এলপিজি’র মূল্য আরও কমবে: নসরুল হামিদ

ঢাবি প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০১৬, ২২:৪৪আপডেট : ২৭ জানুয়ারি ২০১৬, ২২:৪৪

এলপিজিএলপিজি’র দাম কমেছে, ভবিষ্যতে আরও কমবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, কিভাবে স্বল্পমূল্যে এলপিজি সবার সাধ্যে নিয়ে আসা যায় সে চেষ্টা অব্যাহত রয়েছে। আমাদের টার্গেট আবাসিক খাতকে সম্পূর্ণরূপে এলপিজের আওতায় নিয়ে আসা। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় মোকাররম হোসেন খন্দকার ভবন মিলনায়তনে এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।
আবাসিকখাতে গ্যাস সংকট স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, আগামী তিন থেকে চারদিনের মধ্যে সঙ্কট কেটে যাবে। এছাড়া আগামী তিন বছরের মধ্যে দেশের ৭০ ভাগ আবাসিক এলাকা এলপিজির আওতায় নিয়ে আসা হবে।
নবায়ণযোগ্য শক্তি খাতের আধুনিকায়নের লক্ষ্যে বর্তমান সরকার মাস্টার প্ল্যান তৈরির কাজ উল্লেখ করে নসরুল হামিদ বলেন, ২০২০ সালের মধ্যে দেশের ১০ ভাগ বিদ্যুৎ চাহিদা নবায়ণযোগ্য শক্তি থেকে পূরণ করা হবে। আর এ লক্ষ্যে শিগগিরই দেশে সোলার পার্ক স্থাপন করা হবে।
বিশ্ববিদ্যালয়েল শক্তি ইনস্টিটিউট ও বাংলাদেশ সৌরশক্তি সমিতির যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
সেমিনারে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক নবায়ণযোগ্য শক্তি বিষয়ে দক্ষ জনবল তৈরীর ক্ষেত্রে শিক্ষকদের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
/এসআর/এনএস/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম