স্থানীয় উৎপাদন ও ব্যবসা পর্যায়ে সব ভ্যাট প্রত্যাহারের পর এবার পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন ও অপরিশোধিত পাম তেল আমদানিতে মূল্য সংযোজন কর বা ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। বুধবার (১৬ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
এর আগে এনবিআর গত সোমবার বিকেলে এক প্রজ্ঞাপনের মাধ্যমে পরিশোধিত সয়াবিন তেল ও পরিশোধিত পাম তেলের স্থানীয় উৎপাদন ও ব্যবসায় পর্যায়ে সব ভ্যাট প্রত্যাহার করে। পরিশোধিত সয়াবিন তেল ও পরিশোধিত পাম তেলের স্থানীয় উৎপাদন ও ব্যবসা পর্যায়ে ভ্যাট অব্যাহতি আগামী ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে।









