ঈদের আগেই এপ্রিলের ১৫ দিনের বেতন পাবেন গার্মেন্টস কর্মীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০২২, ১৯:১০আপডেট : ১১ এপ্রিল ২০২২, ১৯:১০

গার্মেন্টস কর্মীদের ঈদের ছুটির আগে এপ্রিল মাসের ১৫ দিনের বেতনসহ বকেয়া পরিশোধ করতে হবে। ঈদুল ফিতরের আগেই তৈরি পোশাকসহ প্রতিটি কারখানার শ্রমিকদের বোনাস দিতে হবে। একইসঙ্গে জরুরি রফতানি থাকলে সেক্ষেত্রে কারখানা খোলা রাখতে পারবেন মালিকরা। এটা হবে রাষ্ট্রের স্বার্থে, অর্থনীতির স্বার্থে।

সোমবার (১১ এপ্রিল) শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এ সংক্রান্ত এক সভায় এসব নির্দেশনা দেন।

রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সম্মেলন কক্ষে সরকার, মালিক, শ্রমিক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ৭১তম সভা এবং আরএমজিবিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (আরএমজি-টিসিসি) ১২তম এই সভায় সভাপতিত্ব করেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।

মন্নুজান সুফিয়ান বলেন, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২ বা ৩ মে উদযাপিত হবে ঈদুল ফিতর। এ ঈদকে সামনে রেখে সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করে কারখানা মালিকরাও ছুটি ঘোষণা করবেন। সরকারি ছুটির শুরুর আগেই বোনাস, মার্চ মাসের বেতন, বকেয়া এবং চলতি মাসের ১৫ দিনের বেতন প্রদান করতে হবে।

সভায় শ্রম মন্ত্রণালয়ের সচিব এহসান-ই-এলাহী, শ্রম অধিদফতরের মহাপরিচালক খালেদ মাহমুদ, বিজিএমইএ’র সহ-সভাপতি নাসির হোসেন, বিকেএমইএ’র প্রতিনিধি ফারজানা শামীমা, শ্রমিক নেতা সুলতান আহমেদ, ফিরোজ হোসাইন, নয়মুর হাসান জুয়েল, সড়ক-মহাসড়ক বিভাগের প্রতিনিধি সুলতানা নাসরিন, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ প্রতিনিধিসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

 

/এসআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম