‘পুষ্পা’ ও ‘কাঁচা বাদামে’ জমজমাট ঈদ বাজার

আতিক হাসান শুভ
১৮ এপ্রিল ২০২২, ১৭:৪১আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ১৭:৪১

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন রাজধানীর ক্রেতা-বিক্রেতারা। আগাম পোশাক ক্রয় বিক্রয়ে জমজমাট এবারের ঈদ বাজার। গত দু’বছর করোনা মহামারির কারণে বেচাকেনা কিছুটা কম হলেও এবার ১০ রোজার পর থেকেই বাজারে ক্রেতাদের ঢল নেমেছে। পুরান ঢাকার চকবাজার, ইসলামপুর ও সদরঘাটের শপিংমলগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ করা গিয়েছে। দিনে ও রাতে সমানতালে চলছে পোশাক ক্রয়-বিক্রয়। ফুটপাতগুলোতেও একই ধরনের চিত্র।

প্রতিবারের মতো এবারের ঈদ বাজারেও তরুণীসহ নারীদের প্রধান আকর্ষণ নতুন কালেকশন। এবার তাই পুষ্পা ও কাঁচাবাদাম নামের নতুন দুটি থ্রি পিসের প্রতি আকর্ষণ সবচেয়ে বেশি। সম্প্রতি পুষ্পা নামের একটি মুভিতে নায়িকা যে ধরনের পোশাক পরেছেন এবং ভাইরাল গান কাঁচা বাদামের মিউজিক ভিডিওতে গায়িকা যে ড্রেস পরিধান করে গান গেয়েছেন সেই দুটি থ্রি-পিসের বর্তমান মার্কেটে বেশ কদর রয়েছে। লাল, নীল ও সবুজসহ ৪ রঙের থ্রি পিস রয়েছে পুষ্পা রাজের। অপরদিকে কাঁচা বাদামের আছে ৬ ধরনের ড্রেস।

‘পুষ্পা’ ও ‘কাঁচা বাদামে’ জমজমাট ঈদ বাজার ইসলামপুরের কাপড় ব্যবসায়ী মো. জামাল উদ্দিন বলেন, ‘এবারের ঈদে পুষ্পা রাজ ও কাঁচা বাদাম নামের যে ড্রেসগুলো বের হয়েছে সেগুলো বেশ ভালোই সেল হচ্ছে। গত তিন দিনে পাইকারি ও খুচরা সাড়ে তিন হাজার পিস সেল দিয়েছি পুষ্পা আর কাঁচা বাদাম। একটি গান সম্প্রতি ইউটিউবে ভাইরাল হয়। এবারের পুরো ঈদ বাজার জুড়ে পুষ্পা ও কাঁচা বাদাম থ্রি-পিসের ব্যাপক চাহিদা রয়েছে। ক্রেতারা সবসময় নতুন মডেলের নতুন ডিজাইনের পোশাক খোঁজেন। কাঁচা বাদাম নতুন পোশাক হওয়ায় এটির বিক্রিও বেশ ভালো। এছাড়াও অরগাঞ্জা, তুমি আমার, গোল্ড ড্রেসসহ বেশ কয়েকটি থ্রি পিসের চাহিদাও রয়েছে। দুই হাজার থেকে ছয় হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে এই থ্রি-পিসগুলো।’

ঈদ বাজারে তরুণীদের যেমন আকর্ষণ ছিল নতুন মডেলের থ্রি পিস, তেমনি মধ্যবয়সী নারীদের প্রথম পছন্দ রঙ-বেরঙের বাহারি রকমের শাড়ি। চকবাজার ও ইসলামপুরের দোকানগুলোতে বরাবরের মতো জামদানি, কাতান, টাঙ্গাইলের সিল্ক এবং তাঁতের শাড়ি নারীদের চাহিদার শীর্ষে। তাঁতের শাড়ির মূল্য কিছুটা কম হলেও অন্যগুলো ডিজাইনের কারণে বেশ চড়া দামে বিক্রি হচ্ছে। এছাড়া শিশুদের জন্য অভিজাত দোকানগুলোতে রয়েছে দেশের রঙে ও ডিজাইনের পোশাক। তবে অভিভাবকদের অভিযোগ, আগের চেয়ে পোশাকের দাম বাড়লেও সেই তুলনায় কাপড়ের মান বাড়েনি। নিম্ন মানের কাপড় দিয়ে তৈরি পোশাকেরও অনেক দাম।’

‘পুষ্পা’ ও ‘কাঁচা বাদামে’ জমজমাট ঈদ বাজার চকবাজারের হারুনুর রশিদ নামের একজন ব্যবসায়ী বলেন, ‘বেচাকেনা ভালো হওয়ার কারণে শুক্রবার বন্ধের দিনেও চকবাজার ও পদ্মাবতীর দোকানপাঠ খোলা রাখা হয়। এর মাঝে একটা উদ্বেগের বিষয় হচ্ছে, ঈদ বাজারে ক্রেতাদের ভিড়ের মাঝে চুরি-ছিনতাই কিছুটা বেড়েছে। তবে এর জন্য সাধারণ মানুষকে সচেতন হওয়ার জন্য মাইকিং করে জানিয়ে দেওয়া হচ্ছে।’

উল্লেখ্য, এর পাশাপাশি কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতিও লক্ষ করা গিয়েছে। ‘পুষ্পা’ ও ‘কাঁচা বাদামে’ জমজমাট ঈদ বাজার

 

/আইএ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম