জাতিসংঘের নেট-জিরো ব্যাংকিং অ্যালায়েন্সের সদস্য হলো সিটি ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ এপ্রিল ২০২২, ২০:১৫আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ২০:১৫

সিটি ব্যাংক নেট-জিরো ব্যাংকিং অ্যালায়েন্সে (এনজেডবিএ) যোগ দিয়েছে। সবুজ বিশ্ব গড়ার লক্ষ্যে জাতিসংঘের অধিভুক্ত সারাবিশ্বের নেতৃস্থানীয় ব্যাংকগুলো নিয়ে এই নেট-জিরো ব্যাংকিং জোট গঠিত হয়েছে। জলবায়ু পরিবর্তন রোধে প্যারিস চুক্তিতে বৈশ্বিক তাপমাত্রা নিয়ন্ত্রণের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, তা পূরণের লক্ষ্যে ২০৫০ সালের মধ্যে নেট-জিরো কার্বন নির্গমন নীতিতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ব্যাংকের ঋণ ও বিনিয়োগ কর্মসূচি পালনে সিটি ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ। সোমবার (২৫ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে  এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম ফিন্যান্স ইনিশিয়েটিভের (ইউএনইপিএফআই) উদ্যোগে নেট-জিরো ব্যাংকিং অ্যালায়েন্স (এনজেডবিএ) গঠিত হয়েছে। এটি গ্লাসগো ফিন্যান্সিয়াল অ্যালায়েন্স ফর নেট-জিরোর (জিএফএএনজেড) ব্যাংকিং অংশীদার। জলবায়ু ও অর্থসংক্রান্ত জাতিসংঘের বিশেষ দূত এই জোটের সভাপতিত্ব করেন। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আর্থিক খাতের দায়িত্বকে নির্ধারণের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতেই এই জোট, যাদের হাতে বৈশ্বিক ব্যাংকিং সম্পদের প্রায় ৪০ শতাংশ। এই জোটে ৪০টি দেশের ১০০টিরও বেশি সদস্য ব্যাংক আছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে অন্যতম সিটি ব্যাংক ঋণ, বিনিয়োগ ও পরামর্শক সেবার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জীবনমানের সঙ্গে আপস না করে অর্থনীতির টেকসই প্রবৃদ্ধি ও মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখছে। টেকসই অর্থায়ন ও সবুজ অর্থায়নে গুরুত্বপূর্ণ অবদানের জন্য কেন্দ্রীয় ব্যাংকের সাসটেইনেবিলিটি রেটিং ২০২০ অনুসারে, সিটি ব্যাংক গত বছর বাংলাদেশের শীর্ষ-১০ টেকসই ব্যাংকের মধ্যে অন্যতম হিসেবে স্বীকৃতি পেয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্যারিস চুক্তি ও জাতিসংঘের বৃহত্তর টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এসডিজি) পৌঁছানোর লক্ষ্যে সিটি ব্যাংক ঋণ দেওয়ার ক্ষেত্রে দায়িত্বশীল অর্থায়নের নীতি মেনে চলে।

 

/জিএম/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম