মেয়াদ শেষ হওয়া তিন ডেপুটি গভর্নরকেই রাখতে চান অর্থমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০১৬, ২০:২৪আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৬, ২০:২৪

বাংলাদেশ ব্যাংক নতুন করে ডেপুটি গভর্নর নিয়োগ দিতে হলে সার্চ কমিটির সহায়তা প্রয়োজন। সার্চ কমিটির সুপারিশে ডেপুটি গভর্নর নিয়োগ দেওয়া সময়সাপেক্ষ। ওই প্রক্রিয়ায় ডেপুটি গভর্নর নিয়োগ দিতে প্রায় ৩ মাস সময় লেগে যাবে। তাই কেন্দ্রীয় ব্যাংকে মেয়াদ শেষ হয়ে যাওয়া তিন ডেপুটি গভর্নর আবারও নিয়োগ পেতে পারেন বলে আভাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, তাদের জন্য নতুন করে চুক্তি হতে পারে।
সোমবার সচিবালয়ে ভুটানের স্পিকার জিগমে ঝাংপো’র নেতৃত্বে এক প্রতিনিধিদল অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ করে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমনই আভাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের চার ডেপুটি গভর্নরের মধ্যে শিতাংশু কুমার সুর চৌধুরী (এস কে সুর চৌধুরী), আবু হেনা মো. রাজী হাসান ও নাজনীন সুলতানার চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ গত ২১ জানুয়ারি শেষ হয়ে গেছে। এরা কেউ এখন আর অফিস করছেন না।
এ প্রসঙ্গে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলতে হবে। কিন্তু নতুন ডেপুটি গভর্নর নিয়োগ দিতে চাইলে সার্চ প্রসেসে তিন মাস সময় লাগে যা আমার জন্য সমস্যা। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর করার মতো যোগ্য লোক নিশ্চয়ই আছে। কিন্তু প্রক্রিয়াটা সময়সাপেক্ষ।’
ভুটানের স্পিকারের সঙ্গে বৈঠক প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘ভুটান সব সময়েই বাংলাদেশের সঙ্গে পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী। তারা সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভুটানের সঙ্গে বাংলাদেশের খুব ভালো সম্পর্ক রয়েছে।’

/এসআই/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম