চলতি অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৬.৩ শতাংশ: আইএমএফ

গোলাম মওলা
০২ ফেব্রুয়ারি ২০১৬, ১০:৩৭আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৬, ১০:৪৯

আইএমএফ আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) মনে করে চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৩ শতাংশ। অবশ্য গত নভেম্বরে সংস্থাটির আর্টিকেল-ফোর মিশন ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশের কথা জানিয়েছিলো।  সোমবার ওই মিশনেরই আরেক প্রতিবেদনে প্রবৃদ্ধি কমিয়ে ৬ দশমিক ৩ শতাংশের কথা বলা হয়েছে। তবে ২০১৬- ২০১৭ অর্থবছরে বেড়ে ৬ দশমিক ৮ শতাংশ হবে বলে মনে করছে সংস্থাটি। আইএমএফ দুই বছরে একবার কোনও দেশের ওপর আর্টিকেল-ফোর পর্যালোচনা করে। পরিচালনা পর্ষদের অনুমোদনের পর বাংলাদেশের ওপর সর্বশেষ পর্যালোচনা করা রিপোর্টটি সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।এতে প্রবৃদ্ধির পাশাপাশি মূল্যস্ফীতি নিয়েও তাদের দেওয়া পূর্বাভাস সংশোধন করেছে। আইএমএফ মনে করে চলতি অর্থবছরে বার্ষিক গড় মূল্যস্ফীতি বেড়ে ৬ দশমিক ৫ শতাংশে দাঁড়াবে৷  আগে তাদের পূর্বাভাস ছিল ৬ দশমিক ৪ শতাংশ। সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি, বিদ্যুৎ ও
গ্যাসের দাম বৃদ্ধিসহ কিছু কারণে আইএমএফ মূল্যস্ফীতির পূর্বাভাস কিছুটা বাড়িয়েছে। সংস্থাটি বলছে, কয়েক মাসের অর্থনীতির বিভিন্ন সূচকের দুর্বল অবস্থার পরিপ্রেক্ষিতে তারা প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে। আন্তর্জাতিক এই দাতা সংস্থা মনে করে রাজনৈতিক অনিশ্চয়তা, অবকাঠামোর সংকট এবং আর্থিক খাতে দুর্বল অবস্থা প্রবৃদ্ধির পথে মূল চ্যালেঞ্জ৷  আইএমএফ মনে করে, ৭ শতাংশ প্রবৃদ্ধি হবে ২০১৮-১৯ অর্থবছরে।
রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশে রাজনৈতিক সংঘাত কমলেও রাজনৈতিক অনিশ্চয়তা রয়েছে। এ ছাড়া যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে কয়েকজন বিরোধী রাজনৈতিক নেতার সাজা হয়েছে। এ সব কারণে রাজনৈতিক অনিশ্চয়তা দীর্ঘায়িত হতে পারে। সংস্থাটির মতে, ঋণ, বিনিয়োগ ও জিডিপি প্রবৃদ্ধির গুরুত্বপুর্ণ  বাঁধা হলো আর্থিক খাতের দুর্বলতা। ২০১২ সালের শেষ থেকে ব্যাংকিং খাতে বিশেষত রাস্ট্রায়ত্ব ব্যাংকে সম্পদের গুণগত মান, মুনাফা ও মূলধন পর্যাপ্ততার অবনতি হয়েছে।

/জিএম/এপিএইচ

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম