২০২২-২৩ অর্থবছরে পশু খাদ্য আমদানির ওপর ভ্যাট অব্যাহতি দেওয়ার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, পশু খাদ্য আমদানি ও উৎপাদন পর্যায়ে বিদ্যমান অব্যাহতি সুবিধা বলবৎ রাখার পাশাপাশি ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট অব্যাহতি প্রদানের প্রস্তাব করছি।
বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের বাজেটে এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী।
এসময় নিবন্ধিত হাঁস-মুরগির খামার যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানির ক্ষেত্রে আগাম কর অব্যাহতি প্রদানেরও প্রস্তাব করেন অর্থমন্ত্রী।









