ফের বাড়লো সয়াবিন তেলের দাম, প্রতি লিটার ২০৫ টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০২২, ২০:৩০আপডেট : ০৯ জুন ২০২২, ২৩:১৮

সরকার আবারও ভোজ্যতেলের দাম বাড়িয়েছে। ১৯৮ টাকা থেকে বাড়িয়ে খুচরা পর্যায়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল এখন থেকে বিক্রি হবে ২০৫ টাকা দরে। যা পরিবেশক পর্যায়ে ১৯৫ টাকা এবং মিলগেটে বিক্রি হবে ১৯৯ টাকা দরে। একইভাবে এক লিটার খোলা সয়াবিন তেল মিলগেটে বিক্রি হবে ১৮০ টাকা। পরিবেশক পর্যায়ে বিক্রি হবে ১৮২ টাকা এবং খুচরা পর্যায়ে সর্বোচ্চ ১৮৫ টাকা দরে বিক্রি করতে হবে।

বৃহস্পতিবার (৯ জুন) বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব খন্দকার নুরুল হকের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, বোতলজাত পাঁচ লিটার সয়াবিন তেল মিলগেটে ৯৫২ টাকা, পরিবেশক পর্যায়ে ৯৭২ টাকা এবং খুচরা পর্যায়ে সর্বোচ্চ ৯৯৭ টাকা দরে বিক্রি হবে।  

এ ছাড়া খোলা প্রতি লিটার পামতেল সুপার মিলগেটে ১৫৩ টাকা, পরিবেশক পর্যায়ে ১৫৫ টাকা এবং খুচরা পর্যায়ে সর্বোচ্চ ১৫৮ টাকা দরে বিক্রি হবে।

/এসআই/এপিএইচ/এমওএফ/  
সম্পর্কিত
দাম বাড়তেই ‘ম্যাজিক’, বাজারে ফিরলো উধাও সয়াবিন
বাড়লো সয়াবিন তেলের দাম
বোতলজাত সয়াবিনের সংকট, স্বস্তি নেই খোলা তেলেও
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম