পরিচালকের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে পণ্য না কিনতে কঠোর নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জুন ২০২২, ২০:৫২আপডেট : ১৫ জুন ২০২২, ২০:৫২

ব্যাংকের পরিচালক বা পরিচালকের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে ওই ব্যাংকের জন্য প্রয়োজনীয় কোনও পণ্য বা সেবা কেনা যাবে না—এমন নির্দেশনা আগেই ছিল। কিন্তু এই নির্দেশনা মানছে না ব্যাংকগুলো। আইন লঙ্ঘন করে করছে কেনাকাটা। এমন পরিস্থিতিতে পরিচালকের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে পণ্য না কেনার কঠোর নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (১৫ জুন) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, ব্যাংক-কোম্পানি পরিচালনায় স্বার্থের সংঘাত পরিহার ও সুশাসন নিশ্চিতকরণে ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ এর ১৮(২) ধারার বিধান পরিপালনের লক্ষ্যে ২০২১ সালের ২১ জানুয়ারি জারি করা সার্কুলারের প্রত্যেক ব্যাংক-কোম্পানির পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও তার নিম্নতর দুই স্তর পর্যন্ত কর্মকর্তাদের স্ব স্ব এবং পারিবারিক ব্যবসায়িক স্বার্থ-সংশ্লিষ্টতার বিবরণ বার্ষিক ভিত্তিতে পর্ষদে দাখিলের জন্য নির্দেশনা প্রদান করা হয়।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক লক্ষ্য করেছে স্বার্থের সংঘাত পরিহার ও প্রত্যেক গ্রাহকের স্বীয় স্বার্থের সমতা নিশ্চিতকরণ সংক্রান্ত বিধানের ব্যত্যয় ঘটিয়ে ব্যাংকের জন্য প্রয়োজনীয় পণ্য, সেবা ইত্যাদি প্রকিউরমেন্ট তথা ক্রয় ও সংগ্রহ সম্পর্কিত কার্যক্রমে কোনও কোনও ব্যাংকের পরিচালক বা পরিচালকের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে, যা ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠায় অন্তরায় সৃষ্টি করছে।

এমন পরিস্থিতিতে, ব্যাংক-কোম্পানি পরিচালনায় স্বার্থের সংঘাত পরিহার করার লক্ষ্যে আমানতকারীসহ অন্যান্য গ্রাহক এবং ব্যাংক-কোম্পানির স্বার্থকে প্রাধান্য দেওয়ার লক্ষ্যে ব্যাংকের কোনও পণ্য, সেবা ইত্যাদি ক্রয় ও সংগ্রহ বা প্রকিউরমেন্ট সম্পর্কিত কার্যক্রমে পরিচালনা পর্ষদের কোনও পরিচালক বা পরিচালকের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান যুক্ত হতে পারবেন না।

/জিএম/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম