আবারও বাড়লো নীতি সুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুন ২০২২, ১৭:২৮আপডেট : ৩০ জুন ২০২২, ১৭:২৮

নীতিনির্ধারণী সুদের হার ‘ব্যাংক রেট’ বা বাংলাদেশ ব্যাংকের ‘রেপো সুদ হার’ ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করলো কেন্দ্রীয় ব্যাংক।  নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের রেপো সুদ হার বিদ্যমান বার্ষিক শতকরা ৫ ভাগ থেকে ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে শতকরা ৫  দশমিক ৫০ ভাগে পুনর্নির্ধারণ করা হলো।

বৃহস্পতিবার (৩০ জুন) ২০২২-২০২৩ অর্থবছরের নতুন মুদ্রানীতি ঘোষণা উপলক্ষে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির এই তথ্য জানান। বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, চাহিদা জনিত মূল্যস্ফীতির চাপ প্রশমনের পাশাপাশি বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিকারী খাতসমূহে ঋণ সরবরাহ নিশ্চিত করণের উদ্দেশ্যে নীতি সুদ হার হিসেবে বিবেচিত রেপো সুদ হার ৫০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে বিদ্যমান ৫ ভাগ থেকে ৫:৫০ শতাংশে নির্ধারণ করা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার (৩০ জুন) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

অবশ্য এক মাস আগে (২৯ মে) বাংলাদেশ ব্যাংকের রেপো সুদ হার বিদ্যমান বার্ষিক শতকরা ৪.৭৫ ভাগ থেকে ২৫ বেসিস পয়েন্ট বৃদ্ধি করে শতকরা ৫ ভাগে পুনর্নির্ধারণ করা হয়।

বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এই হারে ঋণ দিয়ে থাকে, যা ব্যাংকিং খাতে মৌলিক নীতিনির্ধারণী সুদের হার হিসেবে পরিচিত। এদিকে রিভার্স রেপো সুদ হার বিদ্যমান বার্ষিক শতকরা ৪ ভাগে অপরিবর্তিত থাকবে।

দেশের শীর্ষ অর্থনীতিবিদরা জানান, ব্যাংক হার বাড়ানোর মাধ্যমে বাজারে কেন্দ্রীয় ব্যাংক একটি বার্তা দিলো যে, তারা সুদের হার বাড়াতে চায়। ব্যাংকগুলোও যাতে এই হার বাড়ানোর জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেয়।

/জিএম/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম