স্বর্ণের দাম আবার বাড়ছে

বাংলা ট্র্রিবউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:২০আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৪১

gold-jewellery মাত্র বাইশ দিনের মাথায় দেশের বাজারে ফের স্বর্ণের দাম বোড়েছে। প্রতি ভরিতে বেড়েছে ১ হাজার ২২৫ টাকা। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম অব্যাহতভাবে বাড়তে থাকায় বাংলাদেশে প্রতি ভরিতে এক হাজার ২২৫ টাকা বেড়েছে। বৃহস্পতিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বর্ধিত নতুন মূল্য শনিবার থেকে কার্যকর হবে।
শনিবার থেকে ২২ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) বিক্রি হবে ৪৩ হাজার ৭৪০ টাকা দরে বিক্রি হবে। এখন এ মানের স্বর্ণের দাম ৪২ হাজার ৫১৫ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতি ভরিতে দাম বেড়েছে এক হাজার ২২৫ টাকা।
২১ ক্যারেটের স্বর্ণ  প্রতিভরি ৪০ হাজার ৪১৬ টাকার বদলে ৪১ হাজার ৬৪০ টাকায় বিক্রি হবে। এক্ষেত্রে প্রতি ভরিতে দাম বেড়েছে এক হাজার ২২৪ টাকা।
১৮ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি বিক্রি হবে ৩৪ হাজার ৯৯২ টাকা। বর্তমানে এ মানের স্বর্ণের দাম ৩৩ হাজার ৭৬৭ টাকা।

আর প্রতি ভরি সনাতন স্বর্ণের দামও এক হাজার ২২৫ টাকা বেড়েছে। এ মানের স্বর্ণ ২২ হাজার ৬৮৬ টাকার পরিবর্তে ২৩ হাজার ৯১১ টাকায় বিক্রি হবে।

স্বর্ণের পাশাপাশি রুপার (ক্যাডমিয়াম) দামও বেড়েছে। প্রতি ভরি রুপার দাম ৯৩৩ টাকা থেকে বেড়ে হয়েছে ৯৯১ টাকা।

প্রচলিত মানদণ্ড অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেটে ৯১ দশমিক ছয় শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক পাঁচ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ স্বর্ণ থাকে।

/এসআই/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম