বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা চায় বিজিএমইএ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুলাই ২০২২, ২০:১৫আপডেট : ২১ জুলাই ২০২২, ২০:১৫

পোশাক শিল্পের গতি অব্যাহত রাখতে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা চায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)। বৃহস্পতিবার (২১ জুলাই ) বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে নবনিযুক্ত গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে সাক্ষাৎকালে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এ অনুরোধ জানান। তিনি পোশাক শিল্পের বর্তমান চ্যালেঞ্জসমূহ, বিশেষ করে বিশ্ব অর্থনীতিতে  চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সৃষ্ট প্রভাব মোকাবিলা করে পোশাক শিল্পের গতি অব্যাহত রাখার জন্য বাংলাদেশ ব্যাংকর সহায়তা চান।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএ এর সহ-সভাপতি নাসির উদ্দিন, পরিচালক আসিফ আশরাফ, পরিচালক ব্যারিস্টার ভিদিয়া অমৃত খান, পরিচালক নীলা হোসনে আরা।

বিজিএমইএ নেতারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ পাওয়ায় আব্দুর রউফ তালুকদারকে অভিনন্দন জানান। তারা আশা করেন, আর্থিক খাত পরিচালনায় তার ব্যাপক অভিজ্ঞতা এবং দক্ষতা তাকে কেন্দ্রীয় ব্যাংক বিচক্ষণতার সঙ্গে ও দক্ষতার সঙ্গে পরিচালনা করতে সহায়তা করবে। যা বাংলাদেশের অর্থনীতি শক্তিশালী করতে অবদান রাখবে। তারা পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি, বিশেষ করে পোশাক শিল্পের সমস্যা এবং সেগুলো সমাধানের সম্ভাব্য বিষয় নিয়ে আলোচনা করেন।

গভর্নরকে বিজিএমইএ এর টেকসই কৌশলগত রূপকল্প-২০৩০ সম্পর্কে অবহিত করেন, যার লক্ষ্য হচ্ছে টেকসই প্রবৃদ্ধি অর্জন।

/জিএম/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম