বিদ্যুৎ উৎপাদন ঠিক রাখতে ব্যাংক ঋণে বিশেষ ছাড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২২, ০৯:২১আপডেট : ২৭ জুলাই ২০২২, ০৯:২১

বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ঠিক রাখতে জ্বালানি খাতের গ্রাহকদের সহজে ঋণ দি‌তে শর্ত শিথিল করে বিশেষ ছাড় দি‌য়েছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে চাইলে জ্বালানি খাতের যেকোনও কোম্পানি তার মূলধনের ২৫ শতাংশের বেশি ঋণ নিতে পারবে।

মঙ্গলবার (২৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

এতে বলা হয়, জ্বালানি খাতের গ্রাহকদের জন্য কোম্পানি আইন, ১৯৯১ এর ২৬ খ (১) ধারা ছয় মাসের জন্য শিথিল করা হয়েছে। ওই ধারার বর্ণনা অনুযায়ী, কোনও ব্যক্তি, প্রতিষ্ঠান বা গ্রুপকে দেওয়া সব ঋণ সুবিধার আসল অঙ্কের পরিমাণ কোম্পানির মোট মূলধনের শতকরা ২৫ ভাগের অধিক হতে পারবে না।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (১৯৯১ সনের ১৪ নং আইন) এর ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, বিদ্যুৎ উৎপাদনে প্রয়োজনীয় অর্থ সরবরাহ নির্বিঘ্ন রাখার লক্ষ্যে জ্বালানি তেলসহ অন্যান্য কাঁচামাল আমদানির জন্য ব্যাংক কর্তৃক বিদ্যুৎ উৎপাদনকারী কোনও একক ব্যক্তি, প্রতিষ্ঠান বা গ্রুপকে কোনও ব্যাংক ঋণ দেওয়ার ক্ষে‌ত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের জন্য ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ২৬ খ (১) ধারার শর্তাংশে বর্ণিত নিষেধাজ্ঞা আগামী ৬ মাসের জন্য কার্যকর হবে না।

তবে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ২৬ খ (১) ধারার শর্তাংশে উল্লেখিত ২৫ শতাংশ ঊর্ধ্বসীমার স্থলে আগামী ৬ মাসের জন্য ঊর্ধ্বসীমা কত হবে তা বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করবে।

 

/জিএম/আইএ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
‘ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খুরশীদ আলম ঋণখেলাপি নন, খেলাপি ঋণ স্ত্রীর প্রতিষ্ঠানের’ 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম