আরও ৩০ হাজার কোটি টাকার প্রণোদনা পাচ্ছেন শিল্প উদ্যোক্তারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২২, ১৯:০৯আপডেট : ২৮ জুলাই ২০২২, ১৯:৪৯

করোনায় ক্ষতিগ্রস্ত শিল্প ও সার্ভিস সেক্টরের প্রতিষ্ঠানগুলোর জন্য ব্যাংক–ব্যবস্থার মাধ্যমে স্বল্প সুদে ওয়ার্কিং ক্যাপিটাল দেওয়ার লক্ষ্যে আরও ৩০ হাজার কোটি টাকার একটি ঋণ সুবিধা প্রণোদনা তৃতীয় প্যাকেজ গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এতে বলা হয়েছে, ক্ষতিগ্রস্ত শিল্প ও সার্ভিস সেক্টরের যেসব প্রতিষ্ঠান প্রথম ও দ্বিতীয় প্যাকেজ থেকে ঋণ পায়নি, কেবল তারাই তৃতীয় প্যাকেজ থেকে ঋণ নিতে পারবেন।

বাংলাদেশ ব্যাংক উল্লেখ করেছে, প্রণোদনা প্যাকেজের তৃতীয় ও সর্বশেষ বাস্তবায়নের লক্ষ্যে শিল্প ও সার্ভিস সেক্টরের প্রতিষ্ঠানগুলোর জন্য ২৭ হাজার কোটি টাকা এবং বেপজা, বেজা ও  বাংলাদেশ হাইটেক কর্তৃপক্ষে  অবস্থিত এ, বি ও সি টাইপ শিল্প প্রতিষ্ঠান ও উক্ত অঞ্চলগুলোর বাইরে শতভাগ বিদেশি মালিকানাধীন অথবা যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর জন্য ৩ হাজার কোটি টাকাসহ মোট ৩০ হাজার কোটি টাকা বরাদ্দ দেওয়া হলো।

বাংলাদেশ ব্যাংক বলেছে, যেসব প্রতিষ্ঠান প্রথম ও দ্বিতীয় প্যাকেজে ঋণ সুবিধা পায়নি তাদের অনুকূলে তৃতীয় পর্যায়ের ঋণ সুবিধা প্রাপ্যতা সীমা নির্ধারিত হবে।  যেসব প্রতিষ্ঠান প্রথম ও দ্বিতীয় প্যাকেজ থেকে ঋণ সুবিধা পায়নি তারা এই প্যাকেজ থেকে অগ্রাধিকার পাবে।

ব্যাংকগুলোকে বলা হয়েছে, আগামী ২০২৩ সালের ৩০ জুনের মধ্যে এই প্যাকেজের ঋণ বিতরণ কার্যক্রম শেষ করতে হবে।

বাংলাদেশ ব্যাংক আরও বলছে, ব্যাংক-ক্লায়েন্ট রিলেশনের ভিত্তিতে ঋণ কার্যক্রম পরিচালিত হবে।

এই ঋণ সুবিধার সুদের হার হবে ৯ শতাংশ। প্রদত্ত ঋণের সুদের অর্ধেক অর্থাৎ ৪ দশমিক ৫০ শতাংশ ঋণগ্রহীতা শিল্প বা ব্যবসা প্রতিষ্ঠান পরিশোধ করবে এবং অবশিষ্ট ৪ দশমিক ৫০ শতাংশ সরকার ভর্তুকি হিসেবে সংশ্লিষ্ট ব্যাংককে দেবে।

/জিএম/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম