ভবনের কাঠামোগত নকশা অনুমোদনে আলাদা কর্তৃপক্ষ গঠনের আহ্বান এফবিসিসিআই’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২২, ১৯:০৬আপডেট : ৩১ জুলাই ২০২২, ১৯:১৩

ভবনের নিরাপত্তা নিশ্চিতে কাঠামোগত নকশা অনুমোদনের জন্য আলাদা কর্তৃপক্ষ গঠনের আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই’র সভাপতি মো. জসিম উদ্দিন। একই সঙ্গে নতুন ডিটেইল এরিয়া প্ল্যান (ড্যাপ) পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছেন তিনি। রবিবার (৩১ জুলাই) এফবিসিসিআই কার্যালয়ে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং বিষয়ক স্ট্যান্ডিং কমিটির প্রথম বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে ভার্চুয়ালি অংশ নিয়ে সভাপতি জানান, রাজউক শুধু ভবনের স্থাপত্য নকশার অনুমোদন দিয়ে থাকে। কিন্তু ভবনের নিরাপত্তার জন্য কাঠামোগত নকশারও অনুমোদন জরুরি। তাই এ সংক্রান্ত আলাদা সংস্থা গঠন করা প্রয়োজন।

দেশের জমির স্বল্পতাকে বিবেচনায় নিয়ে নতুন ড্যাপকে সংশোধন করারও তাগিদ দেন মো. জসিম উদ্দিন।

দূষণ এড়াতে পরিবেশ বান্ধব অটোমেটেড ইটের কারখানা স্থাপনে সরকারকে নীতি সহায়তা দেওয়ার আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি। তিনি বলেন, ‘সনাতনী ইটভাটার দূষণে কৃষি, ফসলি জমির পাশাপাশি, মানুষের জীবন যাপনে বিরুপ প্রভাব পড়ছে। সরকারের নীতি সহায়তা পেলে স্বয়ংক্রিয় ইট কারখানা স্থাপনে আগ্রহ বাড়বে। যা একই সঙ্গে দূষণমুক্ত ও সাশ্রয়ী।

স্বল্প দামের আবাসন নিশ্চিত করতে এ খাতের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান সভাপতি। এছাড়াও আবাসন খাতের সম্ভাবনা ও সংকট চিহ্নিত করে একটি কৌশলপত্র প্রস্তুতের জন্য স্ট্যান্ডিং কমিটির প্রতি আহ্বান জানান মো. জসিম উদ্দিন।

এর আগে সহ-সভাপতি মো. আমিন হেলালী বলেন, ‘জমির স্বল্পতার বিপরীতে বিপুল সংখ্যক মানুষের জন্য আবাসন নিশ্চিত করা এ খাতের জন্য বড় চ্যালেঞ্জ।’ বাসযোগ্য নগর নির্মাণে প্রয়োজনীয় নীতি পর্যালোচনা করার জন্য স্ট্যান্ডিং কমিটির প্রতি আহ্বান জানান তিনি। একই সঙ্গে গ্রামাঞ্চলে শোভন আবাসন নিশ্চিতে সব সুযোগ-সুবিধা সংবলিত মডেল গ্রাম-পরিকল্পনা গ্রহণের জন্য রিহ্যাবের প্রতি আহ্বান জানান মো. আমিন হেলালি।

আবাসন খাতের জন্য প্রকল্প ঋণ প্রাপ্তি সহজ করতে গভর্নর ও ব্যাংক মালিকদের সংগঠনের সঙ্গে আলোচনার পরামর্শ দেন সহ-সভাপতি মো. হাবীব উল্লাহ ডন। এ খাতের সংকট সমাধানে এফবিসিসিআই’র পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন তিনি।

স্ট্যান্ডিং কমিটির ডিরেক্টর ইন চার্জ ও রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন কাজল বলেন, ‘আবাসান খাতে আগের তুলনায় অনেক বেশি শৃঙ্খলা এসেছে। রিহ্যাব সদস্যভুক্ত প্রতিষ্ঠানগুলো প্রতি বছর গড়ে ১০ হাজার ফ্ল্যাট হস্তান্তর করছে। আবাসন খাতের সঙ্গে ২৭০টি উপ-খাত সরাসরি জড়িত। তাই সরকারি নীতি সহায়তার মাধ্যমে আবাসন খাতের উন্নয়ন হলে এসব উপ-খাতও বিকশিত হবে।’

বৈঠকে সভাপতিত্ব করেন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান লিয়াকত আলী ভূঁইয়া মিলন। তিনি জানান, আবাসন খাতের বিকাশে যেসব নীতি সহায়তা প্রয়োজন, কমিটি সেগুলো গবেষণা ও পর্যালোচনা করবে।

বৈঠকে আরও বক্তব্য রাখেন কমিটির কো-চেয়ারম্যান মোহাম্মদ আলী দ্বীন, মোহাম্মদ নিজাম উদ্দিন জিতু, কামাল মাহমুদ, এ এফ এম ওবায়দুল্লাহসহ অন্যান্য সদস্যরা।

এছাড়া বৈঠকে ছিলেন এফবিসিসিআই’র পরিচালক মোহাম্মেদ বজলুর রহমান ও মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক।

 

/জিএম/আরকে/
সম্পর্কিত
এফবিসিসিআইয়ে ব্যবসায়ী প্রশাসক নিয়োগের আশ্বাস, কর্মসূচি স্থগিত
করমুক্ত আয়সীমা ৫ লাখে উন্নীত করার প্রস্তাব এফবিসিসিআই’র
টাকার অবমূল্যায়নের বিপক্ষে এফবিসিসিআই
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম