আবারও বাড়লো সোনার দাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২২, ১৯:৪৯আপডেট : ০৩ আগস্ট ২০২২, ২০:১২

দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালো স্বর্ণের দাম ভরিতে সর্বোচ্চ বেড়েছে ১ হাজার ৪৯ টাকা। ফলে প্রতি ভরি ভালো মানের সোনার দাম দাঁড়াবে ৮২ হাজার ৩৪৭ টাকায়। এতদিন বিক্রি হয়েছে ৮১ হাজার ২৯৮ টাকায়।

বুধবার (৩ আগস্ট) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বৃহস্পতিবার (৪ আগস্ট) থেকে দেশে নতুন দাম অনুযায়ী স্বর্ণ কেনাবেচা হবে।

বাজুস বলছে, স্থানীয় বাজারে দাম বাড়ার পরিপ্রেক্ষিতেই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনায় খরচ পড়বে ৮২ হাজার ৩৪৭ টাকা। ২১ ক্যারেটের খরচ পড়বে ৭৮ হাজার ৬১৫ টাকা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে ৬৭ হাজার ৪১৭ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম পড়বে ৫৫ হাজার ৬৯৫ টাকা।

রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ১৫১৬ টাকা। ২১ ক্যারেট রুপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা।

/জিএম/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম