কমতে শুরু করেছে ডিমের দাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০২২, ২১:১৫আপডেট : ১৮ আগস্ট ২০২২, ২২:১৩

‘পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে, দাম কমানোর স্বার্থে প্রয়োজনে ডিম আমদানি করা হবে’—বুধবার (১৭ আগস্ট) বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির এমন বক্তব্যের একদিন পরেই কমতে শুরু করেছে ডিমের দাম।

বাজার ঘুরে দেখা গেছে, প্রতি হালিতে ফার্মের মুরগির লাল ডিম ১০ টাকা কমে বিক্রি হচ্ছে ৫০ টাকা দরে। বুধবারও রাজধানীর প্রায় সবখানে মুরগির ডিম ৬০ টাকা হালি দরে বিক্রি হওয়ার খবর পাওয়া গেছে। এর একদিন পরেই ডিমের দাম হালিতে পাঁচ থেকে ১০ টাকা কমেছে।

আমদানির ঘোষণা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৮ আগস্ট) প্রতি ডজন ডিমের দাম ১৬৫ থেকে ২৫ টাকা কমে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে ১০ টাকা কমে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে ৫০ টাকা।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) রাজধানীর বিভিন্ন বাজারে দেখা গেছে, লাল ও সাদা ডিম বিক্রি হচ্ছে প্রতি হালি ৫০ টাকা করে। অথচ বুধবার বিক্রি হয়েছে ৫৫ থেকে ৬০ টাকা। সেই হিসাবে খুচরা বাজারে একদিনের ব্যবধানে প্রতি হালি ডিমের দাম কমেছে ৫ থেকে ১০ টাকা। তবে যারা ডজন কিংবা এক কেস ডিম কিনছেন তারা আরও কমে কিনতে পারছেন।

তবে লেয়ার মুরগির ডিমের দাম কমলেও দেশি মুরগি কিংবা হাঁসের ডিমের দাম কমেনি। হাঁসের ডিমের ডজন বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকা ও দেশি মুরগির ২৪০ থেকে ২৫০ টাকা।

/এসআই/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম