বাংলাদেশ-নরওয়ের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২২, ১৯:২৭আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৯:২৭

বাংলাদেশ-নরওয়ের মধ্যে অংশীদারিত্ব ও সহযোগিতা জোরদারের মাধ্যমে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর ) ঢাকায় বিজিএমইএ কমপ্লেক্সে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিক্টর-সভেনডসেন ও বিজিএমইএ সভাপতি ফারুক হাসানের মধ্যে এক বৈঠকে এই আশাবাদ ব্যক্ত করা হয়। এ সময় বিজিএমইএ’র সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম, সহ-সভাপতি নাসির উদ্দিন, পরিচালক রাজীব চৌধুরী, পরিচালক নীলা হোসনে আরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, নরওয়ের রাষ্ট্রদূত বাংলাদেশের পোশাক শিল্পের উন্নয়নে নরওয়ে সম্ভাব্য কোন কোন ক্ষেত্রে সহযোগিতা প্রদান করতে পারে, তা সহ বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার জন্য বিজিএমইএ নেতাদের সঙ্গে দেখা করেন। বিজিএমইএ সভাপতি পোশাক শিল্পের অর্জন, বিশেষ করে বিশ্বমানের নিরাপদ কর্মক্ষেত্র, পরিবেশগত টেকসই উন্নয়ন এবং দায়িত্বশীল ব্যবসায়িক চর্চা নিশ্চিত করার ক্ষেত্রে এই শিল্প যে ব্যাপক অগ্রগতি সাধন করেছে সেগুলোসহ শিল্পের বর্তমান অবস্থা রাষ্ট্রদূতকে অবহিত করেন।

ফারুক হাসান বলেন, নবায়নযোগ্য জ্বালানি, উদ্ভাবন, জ্ঞান এবং প্রযুক্তিগত সমাধান হলো কয়েকটি সম্ভাব্য ক্ষেত্র, যেখানে নরওয়ে সবুজায়নের পথে শিল্পের অগ্রযাত্রাকে তরান্বিত করতে সহযোগিতা প্রদান করতে পারে। তিনি আরও বলেন, নরওয়ের ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগের জন্য আইসিটি, হালকা প্রকৌশল এবং ফার্মাসিউটিক্যালসের মতো সম্ভাবনাময়  খাতগুলোকে বেছে নিতে পারেন।

তিনি পোশাক শিল্পকে তুলে ধরতে এবং শিল্পের সম্ভাবনা ও টেকসই ভবিষ্যতের জন্য পথ নকশা বিষয়ে আলোচনা করার জন্য বিজিএমইএ এর উদ্যোগে চলতি বছরের ১২-১৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ‘মেড ইন বাংলাদেশ উইক’ এ অংশগ্রহণের জন্য রাষ্ট্রদূতকে আমন্ত্রণ জানান।

নরওয়ের রাষ্ট্রদূত পোশাক শিল্পখাত পরিবেশগত টেকসই উন্নয়ন ক্ষেত্রে যে অনন্য অগ্রগতি অর্জন করেছে তার প্রশংসা করে শিল্পের সবুজ প্রবৃদ্ধি তরান্বিত করতে সহযোগিতা প্রদানের বিষয়ে নরওয়ের আগ্রহের কথা জানান।

/জিএম/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম