স্বল্পমেয়াদি বাণিজ্যে ডলার অর্থায়নে সুদহার বাড়লো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ সেপ্টেম্বর ২০২২, ১৯:৫০আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, ১৯:৫০

বৈদেশিক মুদ্রায় স্বল্পমেয়াদি আমদানি-রফতানি অর্থায়নের সুদহার পুনর্নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে ডলারের বাণিজ্যিক অর্থায়নে আগের চেয়ে দশমিক ৫০ শতাংশ বেশি সুদ পাবে। বুধবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, বৈদেশিক মুদ্রায় স্বল্পমেয়াদি আমদানি-রফতানি অর্থায়নের সুদের হার পুনর্নির্ধারণ করা হয়েছে। এখন থেকে মুদ্রার বেঞ্চ মার্ক রেটের সঙ্গে সাড়ে ৩ শতাংশ যুক্ত করে বার্ষিক সুদের হার নির্ধারণ করতে হবে।

অর্থায়ন চলমান থাকাকালীন অবস্থায় বেঞ্চমার্ক লেট হিসেবে লন্ডন ইন্টার ব্যাংক অফার্ড রেট (লাইবর) ব্যবহার করা যাবে। এতদিন বৈদেশিক মুদ্রার বেঞ্চমার্ক রেটের সঙ্গে ৩ শতাংশ যুক্ত করে সুদের হার নির্ধারণ করা হতো।

বেঞ্চ মার্ক রেট বলতে, লন্ডন ইন্টার ব্যাংক অফার রেট (লাইবর), ইউএস ডলারের বেঞ্চ মার্ক রেট এসওএফআর, ইউরোর বেঞ্চ মার্ক রেট ইউরোবরের মতো দরকে বোঝায়।

প্রসঙ্গত, এর আগে ১৬ আগস্ট মার্কিন ডলারের বেঞ্চ মার্ক রেট হিসেবে ব্যবহৃত এসওএফআর'র হার ঊর্ধ্বমুখী হওয়ায়  সুদহার দশমিক ৫০ শতাংশ কমানো হয়েছিল। তখন বেঞ্চ মার্ক রেটের সঙ্গে ৩ শতাংশ যুক্ত করে এ হার নির্ধারণ করা হয়েছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী এখন থেকে এটি দশমিক ৫০ শতাংশ বাড়ানো হলো।

জানা গেছে, এখন বেঞ্চ মার্ক রেফারেন্স রেট গড় ২ দশমিক ৪০ শতাংশ। বৈদেশিক মুদ্রায় স্বল্প মেয়াদি আমদানি-রফতানির সময় অর্থায়নে এই রেটের সঙ্গে সাড়ে ৩ শতাংশ সুদ যোগ হবে।

/জিএম/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম