ঈশ্বরদী ইপিজেডে বিনিয়োগ করবে চীনা কোম্পানি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ অক্টোবর ২০২২, ২০:৩৩আপডেট : ০৬ অক্টোবর ২০২২, ২০:৩৩

ঈশ্বরদী ইপিজেড-এ বিনিয়োগ করবে চীনা কোম্পানি। তৈরি পোশাক খাতের বিভিন্ন সরঞ্জাম তৈরি করবে কারখানাটি। এই কারখানা স্থাপনে ঈশ্বরদী রফতানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) বিনিয়োগ করবে চীন-বাংলাদেশের যৌথ মালিকানাধীন কোম্পানি জিংকিউ গ্লোবাল টেক্সটাইল বাংলাদেশ লিমিটেড।

কোম্পানিটি এ জন্য ১ কোটি ৫৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলার বা ১৪৮ কোটি ৪৮ লাখ ৫০ হাজার টাকা (প্রতি ডলার ৯৫ টাকা) বিনিয়োগ করবে। জিংকিউ গ্লোবাল বছরে ২৫ কোটি মিটার ও ২০ লাখ কোন বিভিন্ন ধরনের পোশাক সরঞ্জাম উৎপাদন করবে। এখানে কর্মসংস্থান হবে ৯৮১ জন বাংলাদেশির।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাজধানীর গ্রিন রোডে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী দফতরে একটি চুক্তি সই হয়।  বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ ও জিংকিউ গ্লোবাল টেক্সটাইল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দীন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এ সময় বেপজার নির্বাহী চেয়ারম্যান আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, সদস্য মোহাম্মদ ফারুক আলম, নির্বাহী পরিচালক নাজমা বিনতে আলমগীর, জিংকিউ গ্লোবাল টেক্সটাইলের পরিচালক হি পিং প্রমুখ উপস্থিত ছিলেন।

পাবনা জেলার পাকশীতে অবস্থিত ঈশ্বরদী ইপিজেডে ২০০১ সালে উৎপাদন কার্যক্রম শুরু হয়। বর্তমানে এখানে ২২টি শিল্পকারখানায় প্রায় ১৭ হাজার বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থান হয়েছে। এ ছাড়া আরও ১৬টি কারখানা নির্মাণের কাজ চলছে।

/এসআই/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম