আবারও শুরু হলো ইউনিলিভারের ‘বিজমায়েস্ট্রোজ’ প্রতিযোগিতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২২, ১৯:১২আপডেট : ১০ অক্টোবর ২০২২, ১৯:১৬

দেশের উচ্চশিক্ষিত তরুণদের মধ্যে নেতৃত্ব, সৃজনশীলতা ও ব্যবসায়িক দক্ষতা বাড়ানোর লক্ষ্যে প্রতিবারের মতো এবারও ‘বিজমায়েস্ট্রোজ’ ব্যবসা বিষয়ক শির্ষক প্রতযোগীতার আয়োজন করেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এটি এই প্রতিযোগীতার ১৩তম আসর।

ব্যবসা বিষয়ক অভিজ্ঞতা দিতে এবং বাস্তব পরিসরে প্রভাব ফেলতে সক্ষম– এমন সমাধান খুঁজে পাওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠানটির এই ফ্ল্যাগশিপ কার্যক্রম বিগত বছরগুলোতেও তরুণদের একটি প্ল্যাটফর্মের সুযোগ করে দিয়েছে। এছাড়া, বিজমায়েস্ট্রোজ প্রতিযোগিতার বিজয়ীরা আন্তর্জাতিক অঙ্গন ‘ইউনিলিভার ফিউচার লিডারস লিগ’-এ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন এবং তারা ইউনিলিভারের ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রামেও অগ্রাধিকার পাবেন। পাশাপাশি প্রতিযোগিতার প্রথম ও দ্বিতীয় রানার আপ টিম ইউনিলিভারে ইন্টার্নশিপ করার বিশেষ সুযোগ লাভ করবেন। 

সোমবার (১০ অক্টোবর) ইউনিলিভার থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এ বছর প্রতিযোগিতার থিম নির্ধারণ করা হয়েছে ‘তোমাকে সঙ্গে নিয়েই বাংলাদেশের উত্তরণ’ অথবা ‘বাংলাদেশ রাইজিং উইথ ইউ।’ দেশের জনসংখ্যার বয়স-তাত্ত্বিক সম্ভাবনাকে কেন্দ্র করে আবর্তিত এ প্রতিযোগিতাটি তরুণদের একটি প্ল্যাটফর্ম গড়ে দেবে, এতে করে তারা জানতে পারবেন বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য কীভাবে দক্ষতাগুলো কাজে লাগানো যায়। আগামী ২০৩০ সাল নাগাদ ১ কোটি তরুণকে কার্যকরী দক্ষতা অর্জনে সহযোগিতার মাধ্যমে তাদের চাকরির জন্য প্রস্তুত করে তুলতে ইউনিলিভারের বৈশ্বিক প্রতিশ্রুতি রয়েছে।

উদ্যোক্তারা জানিয়েছেন, ‘বিজমায়েস্ট্রোজ’ বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীদের জন্য আয়োজিত একটি ব্যবসায়িক প্রতিযোগিতা, যেটি ইউনিলিভারের ব্র্যান্ডগুলোর ব্যবসার বাস্তবিক কেস স্টাডিগুলো তুলে ধরে। প্রতিযোগিতার প্রথম পর্বে দেশজুড়ে শিক্ষার্থীরা অনলাইন নিবন্ধনে যুক্ত হন। এরপর দ্বিতীয় রাউন্ডে তারা ইউনিলিভারের দক্ষ ও অভিজ্ঞতা সম্পন্ন করপোরেট ব্যক্তিত্বদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে থাকেন এবং এতে প্রতিটি দল নিত্যব্যবহার্য ও ভোগ্যপণ্য (এফএমসিজি) ইন্ডাস্ট্রিতে কাজ করার ধরন সম্পর্কে ধারণা পান। বিভিন্ন ধরনের ও বৈচিত্রময় কাজের উপায় এবং সুযোগ সম্পর্কে জানতে পেরে শিক্ষার্থীরা ক্যারিয়ারের প্রাথমিক ধাপেই তাদের দক্ষতা ও আগ্রহের সঙ্গে মানানসই ক্যারিয়ার সম্পর্কে জানতে পারেন। চূড়ান্ত পর্বে, টিমগুলো ‘রিয়েল কনজ্যুমার রিসার্চ’ ফিজিবিলিটি অ্যানালাইসিসের ওপর ভিত্তি করে ‘অ্যান্ড-টু-অ্যান্ড বিজনেস সল্যুশন’ নিয়ে কাজ করে এবং পরিচালিত হয় ধারাবাহিক ‘মেন্টরশিপ রাউন্ড’-এর সঙ্গে। টেকসই বাসযোগ্য সহ-অবস্থান তৈরির লক্ষ্যে ইউনিলিভার কীভাবে ভোক্তাদের সঙ্গে সংযোগ স্থাপন করে এ বিষয়টি শিক্ষার্থীদের উপলব্ধি করানো প্লাটফর্মে তাদের প্রস্তুত করে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয়ে থাকে।

উল্লেখ্য, বিজমায়েস্ট্রোজ চ্যাম্পিয়নরা ১৩ বছরে প্রায় ২৫টি দেশের সঙ্গে প্রতিযোগিতায় অংশ নিয়েছেন এবং দুইবার চ্যাম্পিয়ন ও তিনবার রানার আপ হওয়ার মাধ্যমে বৈশ্বিক মঞ্চে বাংলাদেশকে গর্বিত করেছেন। গত বছর বিজমায়েস্ট্রোজের চ্যাম্পিয়ন দল আন্তর্জাতিক আসর ‘ইউনিলিভার ফিউচার লিডার্স লিগ’-এ বিজয়ী হয়েছে এবং আন্তর্জাতিক পরিসরে কাজের সুযোগ পেতে দলটি এ বছর যুক্তরাজ্য ভ্রমণ করবে।  

প্রতিযোগিতায় অংশ নিতে, স্নাতক চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীদের বিজমায়েস্ট্রোজের অফিসিয়াল ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে এবং এটির লিংক ও আনুসাঙ্গিক নির্দেশনা পাওয়া যাবে ‘ইউনিলিভার ক্যারিয়ারস (বিডি)’ ফেসবুক পেজে। বিজমায়েস্ট্রোজ প্রতিযোগিতা শুরু হয়েছে ৮ অক্টোবর থেকে এবং ‘গ্র্যান্ড গালা ইভেন্ট’-এর মাধ্যমে চলতি বছরের নভেম্বরে আসরের সমাপ্তি হবে।

 

 

 

 

/এসআই/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম