ডিমে ব্যবসায়ীদের লাভ কেমন?

আতিক হাসান শুভ
১৪ অক্টোবর ২০২২, ১০:০০আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ১৩:২১

গত দুই মাসের ব্যবধানে লাগাম ছাড়া দাম বেড়েছে ডিমের হালিতে। বর্তমান বাজারে ব্রয়লার মুরগির প্রতি পিস লাল ও সাদা ডিম বিক্রি হচ্ছে ১২ টাকা দরে। সেই হিসেবে হালি ৪৮ টাকা। ডজন ১৪৪ টাকা। ৩০ পিসের এক খাঁচি ডিম বিক্রি হচ্ছে ৩৬০ টাকায়। অনেক জায়গায় এর চেয়েও বেশি দরেও বিক্রি হচ্ছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) রাজধানীর রায় সাহেব বাজার, কাপ্তানবাজার এলাকার পাইকারি ও খুচরা ডিম ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

ডিম ব্যবসায়ীরা বলছেন, দুই মাস আগেও প্রতি পিস ডিম বিক্রি হয়েছে ১০ টাকা করে। ৩০ পিসের এক খাঁচি ডিম বিক্রি হয়েছে ২৮০ থেকে ৩০০ টাকা দরে। আবার ৪ মাস আগে এই ডিম বিক্রি হয়েছে প্রতি পিস ডিম ৮-৯ টাকা দরে। ডিমের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন কাপ্তান বাজারের পাইকারি ডিম ব্যবসায়ীরা। তারা জানান, সিন্ডিকেট ভাঙতে না পারলে সবকিছুর মতো ডিমের দামও বাড়তে থাকবে।  ডিমের বাজারে আরও বেশি অস্থিরতা দেখা দিতে পারে।

ছবি: সাজ্জাদ হোসেন

রায়সাহেব বাজারের খুচরা বিক্রেতা রাজিব বলেন, ডিমের দাম আগের তুলনায় অনেক বেড়েছে। আমরা তো খুচরা বিক্রেতা। পাইকারি দামের ওপর নির্ভর করে আমাদের খুচরা ডিম বিক্রি করতে হয়। আমরা ফার্মের ডিমের হালি ৪৮ টাকা এবং ডজন ১৪০ টাকা বিক্রি করি। এক কুড়ি ২৪০ টাকা। আর হাঁসের ডিমের হালি ৬০ টাকা। অন্যদিকে আমরা ফার্মের লাল, সাদা ১০০ ডিম ১০৮০ টাকা  করে পাইকারি কিনি। আর হাঁসের ১০০ ডিমের পাইকারি দাম ১৪০০ টাকা। আমরা যারা পাইকারি ও খুচরা ডিম বিক্রি করি তারা একেবারেই সীমিত লাভ রাখি।

পাইকারি দোকানদার আবদুল্লাহ আল নোমান বলেন, খরচের ওপর ডিপেন্ড করে আমরা পাইকারি বিক্রি করি। ১০০ ডিমে খুচরা বিক্রেতাদের ১০০ টাকা লাভ হয়। দেশি মুরগির ডিমের শ’ ১৬০০ টাকা। আসলে আমাদের সব থেকে বেশি দামে কেনা হয় দেশি মুরগির ডিম। আমরা ১ হাজার দেশি ডিম কিনি ১৪ হাজার থেকে ১৫০০০ টাকায়। আবার আমরা যদি খুচরা বিক্রি করি ১৭০০০ টাকার মতো পড়ে। আমাদের টার্গেট থাকে ১ হাজার ডিমে ১০০০ টাকা লাভ। কিন্তু এখান থেকে আবার অনেক ডিম ভাঙা এবং পচা থেকে যায়। যে কারণে অনেক সময় আমাদের লসের শঙ্কায় থাকতে হয়।

এই ভাঙা এবং পচা ডিমগুলো আবার ভিন্ন দামে খুচরা বিক্রি করছেন পাইকারি দোকানদাররা। ভাঙা লাল ডিম ৩২ টাকা হালি, অন্যদিকে একটু বেশি ভাঙা ডিমের হালি গড়ে ২০ টাকা করে বিক্রি করা হয়।

ছবি: আতিক হাসান শুভ

ভাঙা ডিম কিনতে আসা ক্রেতা মুজাহিদুল ইসলাম বলেন, এখান থেকে আমি প্রায় বাসার জন্য দেখে দেখে কম দামে ভাঙা ডিম কিনি। বাসায় গিয়ে বলি ডিম পড়ে ভেঙে গেছে। এখানে নিয়মিত ডিম আসে, যার ফলে বেছে নিলে পচা ডিম পাওয়ার সম্ভাবনা কম থাকে। আর ভাঙা ডিম বলেন ভালো ডিম বলেন, ডিম তো ডিমই। এখানে ভাঙা ডিম ও মাঝে মধ্যে খুঁজে পাওয়া যায় না, মানুষ এসে কিনে নিয়ে যায়।

রায়সাহেব বাজারের খুচরা ও পাইকারি ডিম বিক্রেতা জামিল হোসেন বলেন, আমার এখানে প্রতিদিন অনেক ক্রেতা আসে। তারা এসে বলে আমরা শিক্ষার্থী, তাদের কাছে বেশিরভাগ সময় পাইকারি দাম রাখি। আমাদের লক্ষ্য থাকে যত বেশি ডিম বিক্রি করা যাবে সেখান থেকে ডিমপ্রতি ৫০ পয়সা বা এক টাকা লাভ করা যাবে। যেসব মুদি দোকানি ডিম বিক্রি করে তারা আমাদের থেকে হালিতে দু-চার টাকা বেশি দামে বিক্রি করে। আমাদের তো পুরো ব্যবসাটাই ডিম কেন্দ্রিক। এজন্য আমরা পাইকারি দামের সঙ্গে সামঞ্জস্য রেখে সামান্য লাভে বিক্রি করি। নয়তো আবার আমাদের সংসার চলা নিয়ে টানাটানি শুরু হবে।

ছবি: আতিক হাসান শুভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তামিম বলেন, সবাই বেশ ভালো করেই জানে মেসের প্রধান খাদ্য ডিম। আমি মেসের জন্য সবসময় এখান থেকেই ডিম কিনি। প্রতি সপ্তাহে অন্তত দু-তিনবার মেসের জন্য ডিম কিনতে আসা হয়। আশপাশের বন্ধুবান্ধব যারা আছে তাদেরও এখান থেকে ডিম কিনতে বলি। কারণ, এই দোকান থেকে যত ডিম আমরা কিনি, আমাদের পাইকারি দামেই দেয়।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
ঈদ ঘিরে মসলার দামে অস্থিরতা, বেড়েছে নিত্যপণ্যেরও 
এতদিন কেউ খবর নেয়নি, ডিমের দাম বাড়তেই কেন এত হইচই
ডিমের বাজার কেন অস্থির, দাম বাড়ালো কারা
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম