টাকা ফেরত দেবে ইবিএল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০১৬, ২১:৪১আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৬, ২১:৪১

ইস্টার্ন ব্যাংকের লোগো এটিএম কার্ড জালিয়াতির মাধ্যমে ইস্টার্ন ব্যাংকের (ইবিএল) যে গ্রাহকদের টাকা খোয়া গেছে, তাদের পুরো টাকা ফেরত দেবে ইবিএল কর্তৃপক্ষ।
রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গুলশানের দুটি বুথ থেকে গ্রাহকের এটিএম কার্ড কপি হওয়ার তদন্ত শেষে শিগগিরই গ্রাহককে টাকা ফেরত দেওয়া হবে।
এ প্রসঙ্গে ইবিএলের হেড অব কমিউনিকেশন জিয়াউল করিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তদন্তে কোনও গ্রাহকের টাকা খোয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেলে যত দ্রুত সম্ভব সেই গ্রাহকের টাকা ব্যাংকের পক্ষ থেকে ফেরত দেওয়া হবে।’
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইস্টার্ন ব্যাংক অনেক আধুনিক প্রযুক্তি ব্যবহার করে গ্রাহকদের তথ্য নিরাপত্তা দিয়ে থাকে। কিন্তু যারা জালিয়াতি করেছেন, তারা আরও আধুনিক প্রযুক্তি ব্যবহার করেছেন। এই ঘটনার পর গ্রাহকদের নিরাপত্তায় অন্য ব্যাংকের এটিএমে ইবিএলের কার্ড ব্যবহার এবং ইবিএলের এটিএমে অন্য ব্যাংকের কার্ড ব্যবহার সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
প্রসঙ্গত, গত শুক্রবার ইবিএলের কয়েকজন গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা খোয়া যায়। গ্রাহকের কার্ড নকল করে এটিএম বুথ থেকে তাদের টাকা তুলে নেওয়া হয়।

বিষয়টি স্বীকার করে ব্যাংকটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২১টি কার্ড ব্যবহার করে গ্রাহকের টাকা অন্য কেউ তুলে নেওয়ার প্রমাণ পেয়েছেন তারা। জালিয়াত চক্র ব্যাংকের গুলশান এলাকার দুটি বুথে ‘স্কিমিং ডিভাইস’ বসিয়ে গ্রাহকের তথ্য চুরি করেছে। পরে ওই তথ্য ব্যবহার করে ক্লোন কার্ড দিয়ে অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলে নেওয়া হয়েছে। অভিযোগ পেয়ে প্রাথমিকভাবে ওই ২১টি এটিএম বুথ বন্ধ করা হয়। পরে ওই দুই বুথে ব্যবহার করা সব কার্ডই বন্ধ করে দেওয়া হয় বলে ইবিএল জানিয়েছে। এসব কার্ডের মালিকদের নতুন করে এটিএম কার্ড দেওয়া হবে বলেও জানিয়েছে ইবিএল।

/জিএম/এজে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক