বিদেশ থেকেও সোনালী ব্যাংকে ই-সেবায় হিসাব খোলা ও লেনদেন করা যাবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০২৩, ২০:৪৫আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ২১:৪৭

প্রধানমন্ত্রী ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে সক্রিয় অংশীদার হিসেবে সোনালী ব্যাংক লিমিটেড নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যাংকিং সেবা বিশ্বের যে কোনও প্রান্তে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে চালু হচ্ছে সোনালী ই-সেবা (Sonali e-Sheba)। এই মোবাইল অ্যাপের আইওএস ভার্সনের মাধ্যমে বিদেশে বসে হিসাব খুলতে পারবেন প্রবাসীরা। সোনালী ই-ওয়ালেট (Sonali e-Wallet) মোবাইল অ্যাপের অ্যান্ড্রয়েড এবং আইওএস ভার্সনের মাধ্যমে বিদেশ থেকে লেনদেন করা যাবে।

রবিবার (৮ জানুয়ারি) এসব সেবাসহ দেশের অভ্যন্তরে কিউআর কোডনির্ভর ক্যাশ পেমেন্টের উদ্বোধন করা হয়েছে।

ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে এ ডিজিটাল সেবার উদ্বোধন করেন অর্থ মন্ত্রণায়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ।

ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী। এছাড়া অর্থ মন্ত্রণায়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব মো. হারুন অর রশীদ মোল্লা, মফিজ উদ্দীন আহমেদ, অমল কৃষ্ণ মন্ডল, পরিচালনা পর্ষদের সদস্য, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজারসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

সোনালী ই-সেবা, সোনালী ই-ওয়ালেট ও পেমেন্ট গেটওয়ে এসব ডিজিটাল ব্যাংকিং সিস্টেম ব্যবহার করে গ্রাহকেরা ঘরে বসে ব্যাংকের সেবা ও লেনদেন করতে পারবেন। এখন থেকে প্রবাসীরাও বিদেশ থেকে ব্যাংকিং সেবা নেওয়া ও লেনদেন করতে পারবেন। অ্যাপনির্ভর সোনালী ই-সেবা, সোনালী ই-ওয়ালেট এখন থেকে গ্রাহকেরা আইওএস ভার্সনও ব্যবহার করে যাবতীয় ব্যাংকিং সেবা নিতে পারবেন। এছাড়া কিউআর কোড যুক্ত হওয়ার ফলে সহজে কেনাকাটা ও লেনদেন কার্যক্রম সুবিধা নিতে পারবেন।

/জিএম/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম