ওষুধ, চাল ও বালু নিতে আগ্রহী মালদ্বীপ: বাণিজ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০১৬, ২৩:৫৭আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৬, ০০:১২

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বাংলাদেশের তৈরি ওষুধ ও উৎপাদিত চাল নিতে আগ্রহী বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, বাংলাদেশ থেকে এসব পণ্য কিনলে মালদ্বীপ লাভবান হবে। বাংলাদেশ ইতোমধ্যে শ্রীলঙ্কায় ৫০ হাজার মেট্রিক টন চাল রফতানি করেছে। নেপালে ভূমিকম্পের সময় ১০ হাজার মেট্রিক টন চাল ত্রাণ-সাহায্য হিসেবে পাঠিয়েছে। সোমবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত ড. মোহাম্মেদ অসিমের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ও মালদ্বীপ বন্ধু রাষ্ট্র। বাংলাদেশের প্রায় ৬৭ হাজার মানুষ মালদ্বীপে বসবাস করছেন। বাংলাদেশের প্রায় ৬০ জন চিকিৎসক মালদ্বীপে সুনামের সঙ্গে স্বাস্থ্যসেবা দিচ্ছেন।  মালদ্বীপের অনেক ছাত্র-ছাত্রী বাংলাদেশের মেডিক্যাল ও বিশ্ববিদ্যালয়ের পড়া লেখা করছেন। তিনি বলেন, গত অর্থবছর বাংলাদেশ ৫ দশমিক ৬৪ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি করেছে মালদ্বীপে। একই সময়ে বাংলাদেশ আমদানি করেছে ১ দশমিক ১৬ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য। চলমান বাণিজ্য বৃদ্ধি করলে উভয় দেশ উপকৃত হবে।
তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ এখন আন্তর্জাতিক মান সম্পন্ন ওষুধ তুলনামূলক কম দামে সরবরাহ করতে সক্ষম। বিশ্ববাণিজ্য সংস্থায় ট্রিপস চুক্তির মেয়াদ ২০৩৩ সাল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। উন্নত বিশ্বসহ পৃথিবীর প্রায় ১০৭টি দেশে বাংলাদেশ ওষুধ রফতানি করছে। মালদ্বীপ এ সুযোগ গ্রহণ করতে পারে।

মালদ্বীপে বাংলাদেশের তৈরি ইলেক্ট্রনিক পণ্য, টয়লেটরিজ, ওষুধ, ক্রোকারিজ, শুকনো খাবার, কাপড়, শিশুদের পোশাক, সাবান, অলঙ্কার, প্লাস্টিক সামগ্রী, চামড়াজাত পণ্য প্রভৃতি পণ্যের প্রচুর চাহিদা রয়েছে। উভয় দেশের ব্যবসায়ী এবং সরকারি পর্যায়ে আলোচনার মাধ্যমে এ বাণিজ্য অনেক বৃদ্ধি করা সম্ভব।

উল্লেখ্য, ২০১৫ সালের ১৭ নভেম্বর উভয় দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে।

/এসআই/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম