গ্রামে করদাতা নেই এটা বিশ্বাস করি না: স্থানীয় সরকারমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৫৪আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৫৪

করদাতার সংখ্যা শহরে বেশি, কিন্তু গ্রামে নেই এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না বলে জানিয়েছেন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম। তিনি বলেছেন, আমাদের অসমতা অনেক বেশি সহনশীল। সে কারণে আমাদের এখানে বিল গেটসও নেই, জ্যাক মাও নেই। ট্রিলিয়ন ডলারের মালিকের সংখ্যা কম বলেও জানান তিনি।

সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়কর বিষয়ক এক সেমিনারে মন্ত্রী এসব কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, গ্রামগঞ্জে উন্নতি হওয়ায় সেখানের মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে। গ্রামে কর আদায়ে বিকেন্দ্রীকরণ করতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) পরামর্শ দিয়েছে। গ্রামে অনেক উন্নতি হয়েছে। সেখানে সব ফলমূল পাওয়া যায়, অনেক ক্রেতা আছে। আগে দোকানে গরু জবাই করলে পুরো মাংস বিক্রি করতে কষ্ট হতো। এখন দেখা যায়, দিনে ৭ থেকে ১০টা গরু বিক্রি হয়। এখন ক্রেতা বেড়েছে।

তিনি বলেন, গ্রাম থেকে কর আদায় বাড়াতে রাজস্ব বোর্ডের কর্মচারীর সংখ্যা বাড়াতে হবে। গ্রাম পর্যায়ে পৌঁছানের মতো কর্মকর্তা দরকার। করের হার কমানো হয়েছে, জাল বাড়ানো হয়েছে। তার প্রেক্ষিতে আমাদের সুবিধা হয়েছে। কর পেতে হলে করদাতার সংখ্যা বাড়াতে হবে।

প্যানেল আলোচনায় এমসিসিআই সাবেক সভাপতি নিহাদ কবির বলেন, নতুন রাজস্ব ভবন যেন ব্যক্তি পর্যায়ে আস্থার জায়গায় তৈরি হয়। করের হার নয়, করদাতার সংখ্যার মধ্য দিয়ে কর আহরণ বাড়াবো।

/এসআই/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম