টাকা তোলার সর্বোচ্চ সীমাও অতিক্রম করেছে জালিয়াত চক্র!

গোলাম মওলা
১৮ ফেব্রুয়ারি ২০১৬, ০০:৩২আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৬, ০৭:৫২

এটিএম বুথ এটিএম বুথে ‘স্কিমিং ডিভাইস’ বসিয়ে জালিয়াত চক্র শুধু গ্রাহকের টাকাই হাতিয়ে নেয়নি, টাকা তোলার সর্বোচ্চ সীমাও অতিক্রম করেছে। এটিএম জালিয়াতিতে গঠিত তদন্ত কর্মকর্তারা এমনটিই জানিয়েছেন।
এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বলেন, ‘টাকা তোলার সর্বোচ্চ সীমা অতিক্রম করে থাকলে, কেন অতিক্রম করেছে, কার কারণে সীমা অতিক্রম হয়েছে, তা খতিয়ে দেখা হবে। এ বিষয়ে আরও তদন্ত করা হবে। তারপর কোনও কর্মকর্তা জড়িত থাকার প্রমাণ হলে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
প্রসঙ্গত, টাকা তোলার সর্বোচ্চ সীমা নিয়ন্ত্রণ করেন ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এ প্রসঙ্গে এটিএম কার্ড জালিয়াতি তদন্তে গঠিত কমিটির সদস্য তানভীর হাসান জোহা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ব্যাংকের অভ্যন্তরীণ কর্মকর্তারা ছাড়া অন্য কেউ কোনও মেশিন বা ডিভাইস স্থাপন করতে গেলে গার্ডরা বাধা দিতো। এছাড়া স্কিমিংয়ের জন্য যে ডিভাইস ব্যবহার করা হয়েছে তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কারো সংশ্লিষ্টতা ছাড়া স্থাপন করা সম্ভব নয়।’
এদিকে সর্বোচ্চ সীমা অতিক্রম করার ঘটনায় সংশ্লিষ্টরা ব্যাংক কর্মকর্তাদের সন্দেহ করতে শুরু করেছেন। এছাড়া খোওয়া যাওয়া টাকা দ্রুত গ্রাহকদের ফেরত দেওয়ার বিষয়টিকেও ব্যাংকের দুর্বলতা হিসাবে দেখছেন অনেকে। 

এ প্রসঙ্গে শুভঙ্কর সাহা বলেন, ‘ক্ষতিগ্রস্ত গ্রাহকদের টাকা ব্যাংকগুলো নিজেরাই উদ্যোগী হয়ে দ্রুত ফেরত দিতে চাইছে। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক তাদের চাপ দিচ্ছে না।’ 

উল্লেখ্য, ইস্টার্ন ব্যাংকের ক্ষতিগ্রস্ত ২২ গ্রাহকের খোওয়ানো সব টাকা বৃহস্পতিবার ফেরত দিচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ। 

বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা চুরির ঘটনায় বুধবার সব বাণিজ্যিক ব্যাংকের কার্ড বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের কনফারেন্স হলে এটিএম বুথের সার্বিক নিরাপত্তা নিয়ে বৈঠকে আলোচনা হয়। এতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা পালনে জোর দেওয়ার পাশাপাশি ব্যাংকগুলোর মতামত নেওয়া হয়। 

পরে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বলেন, ‘কেন্দ্রীয় ব্যাংকের তদন্ত অনুযায়ী এ পর্যন্ত ৩৬ জন গ্রাহকের ২০ লাখ ৬০ হাজার টাকা জালিয়াত চক্র হাতিয়ে নিয়েছে। এই সংখ্যা আর বাড়বে বলে মনে হয় না। ঘটনা ঘটার পরই কেন্দ্রীয় ব্যাংক দ্রুত পদক্ষেপ নেওয়ার কারণে ক্ষতি কিছুটা কম হয়েছে।’ 

তিনি বলেন, ‘টাকা খোয়ানো সব গ্রাহককেই স্ব স্ব ব্যাংক আগামী এক সপ্তাহের মধ্যে টাকা ফেরত দেবে।’ ২২ জন গ্রাহককে ইবিএল বৃহস্পতিবার টাকা ফেরত দেবে বলেও জানান তিনি। 

শুভঙ্কর সাহা আরও বলেন, ‘জালিয়াতি চক্রের অপতৎপরতা রোধে ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আন্তসর্ম্পক বাড়ানো কথা বলা হয়েছে। গ্রাহকদের সচেতন করার জন্য ব্যাংকগুলোকে উদ্যোগ নিতে বলা হয়েছে। ব্যাংক কর্মকর্তাদের আরও সর্তক থাকতে হবে।’ 

তিনি বলেন, ‘যদি পিন কোড না জানা থাকে, তাহলে স্কিমিং ডিভাইস দিয়ে গ্রাহকের তথ্য চুরি করলেও জালিয়াত চক্র টাকা তুলতে পারবে না। এই জন্য টাকা তোলার সময় হাত দিয়ে একটু আড়াল করে পিন কোড চাপতে হবে। কোনভাবেই অবাঞ্চিত কোনও লোক যাতে কোনও বুথে কোনও মেশিন বা ডিভাইস স্থাপন করতে না পারে সে জন্য সচেতন ও সর্তক থাকতে হবে।’ 

টাকা উঠানোর সময় গ্রাহকদের মোবাইলে ফ্রিতে এসএমএস পাঠানো জন্য ব্যাংকগুলোকে বলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কোনও ব্যক্তি মেশিনের ভেতরে কোনও অপতৎপরতা করছে কি না তা সার্বক্ষণিক মনিটরিং করতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছি। প্রতিটি এটিএম বুথে প্রতিদিনের লেনদেন সীমা বেঁধে দেওয়া যায় কি না তা নিয়েও আলোচনা হয়েছে।’ 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটিএম জালিয়াতির সঙ্গে কোনও ব্যাংক কর্মকর্তা জড়িত কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে বিদেশি ও দেশি কিছু লোক জড়িত রয়েছে। যে ১২০০ কার্ডের তথ্য চুরি হয়েছে সেগুলো ইতিমধ্যে নিষ্ক্রিয় করা হয়েছে। তাদের নতুন কার্ড দেওয়া হয়েছে।’ 

সম্প্রতি এটিএম বুথে বিশেষ যন্ত্র বসিয়ে গ্রাহকের ব্যক্তিগত তথ্য চুরির পর ক্লোন কার্ড বানিয়ে অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। গ্রাহকের তথ্য চুরি করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া চক্রে বিদেশি যোগসাজশ রয়েছে বলে সন্দেহের কথা পুলিশকে জানিয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) কর্তৃপক্ষ। বাংলাদেশ ব্যাংকের তদন্তেও মিলছে বিদেশি চক্রের সম্পৃক্ততা। বুথে স্থাপিত গোপন ক্যামেরায় ধারণ করা ভিডিও চিত্র থেকে এসব তথ্য মিলেছে। বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট ব্যাংকে এসব তথ্য-প্রমাণ রয়েছে। 

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বাংলাদেশে বিভিন্ন ব্যাংকের গ্রাহকদের নামে ৯০ লাখের বেশি কার্ড রয়েছে, যার মধ্যে ৮৫ লাখই ডেবিট কার্ড। দেশজুড়ে সাড়ে সাত হাজার এটিএম বুথের মাধ্যমে ব্যাংকগুলো সেবা দিচ্ছে। এছাড়া এসব কার্ড ব্যবহার করে কেনাকাটাও করা যাচ্ছে। 

/এজে/আপ-এসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম