এ বছর গরুর চামড়া প্রতি বর্গফুট ৪৮ টাকা, ছাগলের ২০

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুন ২০২৩, ১২:৪৮আপডেট : ২৫ জুন ২০২৩, ১৩:০১

কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। এ বছর সারা দেশে গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে প্রতি বর্গফুট ৪৫ থেকে ৪৮ টাকা। তবে ঢাকায় এই চামড়া বিক্রি হবে ৫০ থেকে ৫৫ টাকায়। এছড়াও সারা দেশে খাসি ছাগলের চামড়া প্রতি বর্গফুট ১৮ থেকে ২০ টাকা এবং বকরি ছাগলের চামড়া দাম নির্ধারণ করা হয়েছে প্রতি বর্গফুট ১২ থেকে ১৪ টাকা দরে।

রবিবার (২৫ জুন) সকালে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এ তথ্য জানান।

গত বছর ঢাকার বাইরে গরুর চামড়ার দাম ছিল প্রতি বর্গফুট ৪০ থেকে ৪৪ টাকা। আর ঢাকায় ছিল ৪৭ থেকে ৫২ টাকা। এবার সার্বিক পরিস্থিতির কারণে গরুর চামড়ার দাম বাড়াতে হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। তবে খাসি এবং বকরির চামড়ার দাম গতবারের মতোই রাখা হয়েছে বলেও জানান তিনি।

চামড়ার দাম কমানোর চেষ্টায় কারসাজি করা হলে সরকার রফতানির অনুমতি দেবে বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী। তিনি বলেন, ‘কারসাজির মাধ্যমে চামড়ার দাম কমানো হলে সরকার কাঁচা চামড়া রফতানির অনুমোদন দেবে।’ চামড়ার দাম নিয়ন্ত্রণে রাখতে মাঠ পর্যায়ে প্রশাসন মনিটরিং করবে বলেও জানান তিনি।

এসময় চামড়ায় দেওয়ার জন্য লবণের চাহিদা অনেক বেড়ে যায় জানিয়ে মন্ত্রী বলেন, অনেক ব্যবসায়ী লবণের দাম বাড়িয়ে দেন। এজন্য বাণিজ্য মন্ত্রণালয় বাজার মনিটরিং করবে।

তাছাড়া এবছর তাপমাত্রাও অনেক বেশি। একারণে লবণ ছাড়া চামড়া সহজেই নষ্ট হয়ে যেতে পারে জানিয়ে তিনি বলেন, ‘এবার অনেক গরম। তাই ব্যবসায়ীরা যেন সহজেই লবণ কিনতে পারেন, সে বিষয়টি খেয়াল রাখতে শিল্প মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে। লবণের সংকট যেন না হয়, দামও যেন না বাড়ে; তা মনিটরিং করতে শিল্প মন্ত্রণালয়কে জানানো হয়েছে।

/এসআই/ইউএস/
সম্পর্কিত
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
ঈদের ছুটিতে হাম ও উপসর্গে মারা গেলো যতজন
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান