দেশ থেকে চামড়া পাচারের সুযোগ নেই: বাণিজ্য সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২৩, ১৮:০৯আপডেট : ০১ জুলাই ২০২৩, ১৮:০৯

ঈদুল আজহায় পশুর চামড়ার অতিরিক্ত সরবরাহ থাকলেও দেশ থেকে অবৈধভাবে পাচার হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

শনিবার (১ জুলাই) ফরিদপুর জেলায় কোরবানির চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা ও মনিটরিং কার্যক্রম পরিচালনা এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য পরিদর্শন করার সময় সাংবাদিকদের একথা জানান তিনি।

দেশ থেকে অবৈধভাবে চামড়া পাচার হচ্ছে কি-না সাংবাদিকদের এক প্রশ্নের উত্তর তপন কান্তি ঘোষ বলেন, বিজিবি, জেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। চামড়া যাতে কোনোভাবেই পাচার না হয় সেজন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

দাম প্রসঙ্গে অপর এক প্রশ্নের জবাবে সিনিয়র সচিব বলেন, ঈদুল আজহার সময় চামড়ার অতিসরবরাহের কারণে দাম কিছুটা কম থাকে। কিন্তু এই চামড়া যদি সঠিকভাবে সংরক্ষণ করে রাখা যায় তাহলে পরবর্তী সময়ে ভালো দামে বিক্রয় করা সম্ভব।

তিনি আরও বলেন, বর্তমানে আমরা শুধু চায়না মার্কেটে চামড়া রফতানি করে থাকি। লেদার ওয়ার্কিং গ্রুপের সার্টিফিকেশন পেলে সব দেশেই রফতানি করা সম্ভব হবে। এতে করে চামড়ার বাজার চাঙ্গা হবে। ব্যবসায়ীরা ভালো দাম পাবেন।

ফরিদপুরে চামড়ার কোনও কেন্দ্রীয় আড়ৎ না থাকায় এখানকার চামড়া সংরক্ষণ করা যাচ্ছে না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, চামড়া নির্দিষ্ট স্থানে সংরক্ষণ না করে বাসা-বাড়ি অথবা আবাসিক এলাকায় রাখলে মানুষের স্বাস্থ্য ঝুঁকি থাকে। তাই জেলা প্রশাসককে শহরের আশপাশে জায়গা বের করে চামড়া সংরক্ষণের জন্যে একটি আড়ৎ নির্মাণের উদ্যোগ নিতে বলা হয়েছে।

এসময় সিনিয়র সচিব গোয়ালচামট মোল্লাবাড়ি সড়কে মেসার্স ইলিয়াস ট্রেডার্স ও ইউনিস ট্রেডার্স এবং হাজী শরীয়ত উল্লাহ বাজার চামড়া আড়ৎ পরিদর্শন করেন। এছাড়াও নির্দিষ্ট দামে পণ্য বিক্রয় হচ্ছে কিনা তা তদারকি করতে বেশ কিছু দোকান পরিদর্শন করেন।

পরিদর্শনকালে ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, ফরিদপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. নজরুল ইসলাম এবং ফরিদপুর চামড়া ও মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি জানে আলম অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

/এসআই/এমএস/
সম্পর্কিত
সরকার পরিবর্তনে আশা ছিল দাম বাড়বে, কিন্তু এবারও সেই সিন্ডিকেট
দিনাজপুরে এবারও চামড়ার নিম্নমুখী দাম, অভিযোগ সিন্ডিকেটের বিরুদ্ধে
তিন দিনে সাভার ট্যানারি শিল্পনগরীতে ঢুকেছে ৫ লাখের বেশি চামড়া
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী