বাংলাদেশ ব্যাংক ই-লাইব্রেরির যাত্রা শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০১৬, ০৯:৪১আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৬, ০৯:৪১

বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংকে আনুষ্ঠানিকভাবে (বিবি) ই-লাইব্রেরির উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান মঙ্গলবার এই লাইব্রেরির উদ্বোধন করেন। এই ই-লাইব্রেরি কেন্দ্রীয় ব্যাংকসহ আর্থিক খাতের কর্মী, আগ্রহী পাঠক ও গবেষকদের জ্ঞান অর্জনের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন গভর্নর।
ড. আতিউর রহমান উদ্বোধনী অনুষ্ঠানে জানান, লাইব্রেরির উন্নয়নমূলক কাজ করতে প্রায় তিন বছর সময় লেগেছে। ইতোমধ্যে দেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ লাইব্রেরির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের ই-লাইব্রেরির নেটওয়ার্ক স্থাপন সম্ভব হয়েছে। ভবিষ্যতে বিশ্বের বড় বড় লাইব্রেরির সঙ্গেও এটি যুক্ত হবে।
আতিউর রহমান বলেন, দেশের অর্থনীতির আকার যেমন বড় হচ্ছে তেমন সমৃদ্ধও হচ্ছে। বর্তমানে অর্থনীতির আকার ২১০ বিলিয়ন ডলার। আগামী পাঁচ বছরে তা দ্বিগুণ হবে। এর জন্য বিচক্ষণতার প্রয়োজন। লাইব্রেরি জ্ঞানের উৎস। নতুন নেতৃত্বের উৎকর্ষ সাধনে জ্ঞানচর্চার বিকল্প নেই।
তিনি বিশেষ সহায়তা ও বিচক্ষণ পরামর্শের জন্য বাংকের পরিচালক পর্ষদের পরিচালক এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের সচিব ড. এম. আসলাম আলমকে বিশেষ ধন্যবাদ জানান।
শুভেচ্ছা বক্তব্যে ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা বলেন, আজ ই লাইব্রেরি উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ ব্যাংক ডিজিটাইজেশনের আরেক ধাপে উত্তীর্ণ হলো।

এই সাফল্যকে একটি মাইলফলক বলে উল্লেখ করেন আরেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী।

ডেপুটি গভর্নর আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডেপুটি গভর্নর আবু হেনা মোহাঃ রাজী হাসান, বাংলাদেশ বাংকের পরিচালক পর্ষদের সদস্যবৃন্দ ড. এম আসলাম আলম, ড. মোস্তফা কামাল মুজেরী, অধ্যাপক সনৎ কুমার সাহা, ড. সাদিক আহমেদ এবং অধ্যাপক হান্নানা বেগম।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের নির্বাহী পরিচালক এবং কর্মকর্তা-কর্মচারীগণ ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সূত্র: বাসস।

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম