অর্থনৈতিক সংস্কারে সরকারকে পরামর্শ দেওয়ার আহ্বান শিল্পমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৬:৫৪আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৬, ১৯:১৭

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু উন্নয়নের অংশীদার হতে পেশাদার হিসাবরক্ষকদের অর্থনৈতিক সংস্কারে সরকারকে পরামর্শ ও সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
বুধবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক আলোচনা সভায় ‍প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
‘বাংলাদেশের শিল্পখাতের উন্নয়ন এবং আর্থিক পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফাইড একাউন্ট্যান্টস (এসিসিএ)।
শিল্পমন্ত্রী বলেন, পেশাদার হিসাবরক্ষকরা যদি সরকারকে সঠিকভাবে পরামর্শ দেন তবে দেশের শিল্প-কারখানায় দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে।
তিনি আরও বলেন, দেশের ব্যবসা বাণিজ্যের উন্নয়নের কথা মাথায় রেখে চলতি বছরের বাজেটে  কর্পোরেট ট্যাক্স কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাছাড়া কর প্রশাসনকে স্বয়ংক্রিয় করার কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
পুঁজিবাজার উন্নয়নে সরকার উন্নয়ন অংশীদারদের সঙ্গে যৌথভাবে কাজ করছে জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, শেয়ারবাজারের উন্নয়নে আগেই দুই স্টক এক্সচেঞ্জের প্রশাসান থেকে মালিকানা পৃথক (ডিমিউচ্যুয়ালাইজড) করা হয়েছে। ফলে সেখানে শেয়ার ক্রয়-বিক্রয়ের পেশাগত উৎকর্ষতা নিশ্চিত হয়েছে।
ব্যাংকিং সেক্টরে সংস্কার ব্যবসায় অর্থায়ন নিশ্চিত করার পাশাপাশি অর্থ-পাচার ও জঙ্গী অর্থায়ন বন্ধে কার্যকর ভূমিকা রাখছে বলে জানান আমির হোসেন আমু।
এছাড়া বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মুদ্রা বাজার উন্নয়ন এবং সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন শিল্পমন্ত্রী।
বিশ্ব দরবারে বাংলাদেশ এখন উন্নয়নের মিরাকেল মন্তব্য করে শিল্পমন্ত্রী বলেন, এশিয়ার উদীয়মান অর্থনীতির দেশগুলোর সাথে সামঞ্জস্য রেখে বাংলাদেশের অর্থনীতিও দ্রুত এগিয়ে যাচ্ছে। গত একদশক বাংলাদেশ ৬ শতাংশেরও বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা বজায় রেখেছে।
/এসএনএইচ

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম