সবজির দাম কমছে, বেড়েছে মুরগির দাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২৩, ১৪:৫২আপডেট : ২৮ জুলাই ২০২৩, ১৪:৫২

বাজারে সব সবজির দামই কমতে শুরু করেছে। গত সপ্তাহেই সবজির দাম ছিল নিম্নমুখী। এ সপ্তাহে এসে তা আরও কমেছে। সবজির দাম কমলেও বেড়েছে ব্রয়লার ও কক মুরগির দাম। প্রতি কেজিতে মুরগির দাম বেড়েছে প্রায় ২০ থেকে ৩০ টাকা।

শুক্রবার (২৮ জুলাই) সেগুনবাগিচা কাঁচাবাজার সরেজমিনে ঘুরে দেখা যায় বাজারের বর্তমান পরিস্থিতি।

  প্রায় সব ধরনের সবজির দামই কমেছে

আজকের বাজারে লম্বা বেগুন পাওয়া যাচ্ছে  ৬০ টাকা কেজি, গোল বেগুন ৬০ টাকা, শসা ৫০ টাকা, করল্লা ৮০ টাকা, উচ্ছে ১০০, পেপে ৪০ টাকা, কাঁকরোল ৬০ টাকা, গাজর ১৪০ টাকা,  টমেটো ২৬০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা,  ঢেঁড়স ৫০ টাকা, পটল ৫০ টাকা, চিচিঙ্গা ৫০-৬০ টাকা,  ধুন্দল ৬০-৭০ টাকা, বরবটি ৮০ টাকা, কচুরমুখী ৮০ টাকা, কাঁচা মরিচ ২০০ টাকা, ধনেপাতা ১০০ কেজি। লাউ ৫০-৬০ টাকা, চাল কুমড়া ৭০ টাকা পিস। কাঁচাকলা ৩৫ টাকা হালি দরে বিক্রি হচ্ছে।  গত সপ্তাহের সঙ্গে তুলনা করলে সব সবজির দামই কমেছে কেজিতে ২০ থেকে ৩০ টাকা।

সবজির দাম কমছে

এছাড়া আজ দেশি পেঁয়াজ ৭০ টাকা, ভারতীয় পেঁয়াজ ৫০ টাকা,  আদা ২০০ টাকা যা গত সপ্তাহে ছিল ২২০ টাকা, চায়না রসুন ২০০ টাকা, আলু ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সবজি বিক্রেতা সালাউদ্দিন বলেন, সব সবজির দামই আজ কমে গিয়েছে। আরও কমতে পারে। আসলে কাঁচামালের দাম উঠা নামা করে তাই ঠিকভাবে বলা যায় না।

মাছের দাম স্থিতিশীল

বাজার করতে আসা চাকরিজীবী রিপন বলেন,  সবজির দাম তুলনামূলক কমেছে। তবে আরও করা উচিত বলে আমি মনে করি।

আরেক ক্রেতা মো. সুলতান বলেন, সবজির দাম কমছে, কিন্তু আমার মনে হয় সবজির দাম ৪০ টাকার নিচে আসা উচিত। তাহলে সবার জন্য সুবিধা হবে। 

বেড়েছে মুরগির দাম

আজকের বাজারে রুই মাছ ৩৫০ টাকা কেজি, কাতল মাছ ৪৫০, চিংড়ি ৯০০, কাঁচকি মাছ  ৫০০, টেংরা মাছ ৫৫০, কৈ মাছ ২৮০, পাবদা মাছ ৪৫০ টাকা, শিং মাছ ৪০০- ৬৫০, বোয়াল ৫৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

এদিকে ব্রয়লার মুরগি ১৯০, কক মুরগি ৩২০, দেশি মুরগি ৫৫০, গরুর মাংস ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মনোহারি পণ্যের বাজারও স্থিতিশীল

মুরগি বিক্রেতা সুমন জানান, মুরগির দাম বেড়েছে। তিনি বলেন, গত সপ্তাহে আমি ব্রয়লার মুরগি বিক্রি করেছি ১৭০ টাকা কেজিতে আর এই সপ্তাহে বিক্রি করছি ১৯০ টাকা কেজিতে। আবার কক মুরগি বিক্রি করেছিলাম ২৮০-২৯০ টাকায়। আর আজ বিক্রি করছি ৩২০ টাকা কেজিতে।

আজ মুদি দোকানের পন্যের দাম রয়েছে আগের মতোই। বোতলজাত সয়াবিন তেল ১৭৯ টাকা দুই কেজির প্যাকেট আটার দাম ১২০ টাকা, চিনি ১৩৫ টাকা,  মুসরের ডাল ১৩৫ টাকা, মুগ ডাল ১৩০ টাকা, খেশারি ডাল ১০০ টাকা, বুটের ডাল ১০০ টাকা, ছোলা ৯০ টাকা, দুই কেজি প্যাকেট ময়দা ১৪০ টাকা, খোলা সরিষার তেল প্রতি লিটার ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।

ছবি: আসাদ আবেদিন জয়। 

/এএজে/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক