সাইবার সিকিউরিটি সচেতনতা কর্মশালা করলো সোনালী ব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০২৩, ২১:০৪আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ২১:০৪

সাইবার হামলার হুমকি মোকাবিলায় ‘সাইবার সিকিউরিটি সচেতনতা’ বিষয়ক কর্মশালার আয়োজন করেছে সোনালী ব্যাংক পিএলসি।

মঙ্গলবার (৮ আগস্ট) ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী। ব্যাংকের সিইও অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক এ বি এম রুহুল আজাদ, ইশতিয়াক আহমেদ চৌধুরী, ড. দৌলতুন্নাহার খানম, মোল্লা আবদুল ওয়াদুদ, অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, ড. মো. মতিউর রহমান, ড. আবুল কালাম আজাদ ও গোপাল চন্দ্র ঘোষ।

রিসোর্স পার্সন হিসেবে কর্মশালাটি পরিচালনা করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ও বাংলাদেশ প্রকৌশল  বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক অধ্যাপক  ড. মোহাম্মদ কায়কোবাদ এবং বাংলাদেশ ব্যাংকের চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার ও সাইবার সিকিউরিটি ইউনিট প্রধান মোহাম্মদ ইসহাক মিয়া।

কর্মশালায় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টররা, প্রধান কার্যালয়সহ স্থানীয় কার্যালয়, বঙ্গবন্ধু এভিনিউ করপোরেট শাখা, রমনা করপোরেট শাখা এবং জেনারেল ম্যানেজার’স অফিস ঢাকা সেন্ট্রাল, নর্থ ও সাউথের জেনারেল ম্যানেজাররা অংশগ্রহণ করেন।

/জিএম/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম