বঙ্গবন্ধুর সমাধিস্থলে এফবিসিসিআই’র শ্রদ্ধা নিবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০২৩, ১৭:১৪আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ১৭:১৪

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ ও দোয়ার মাধ্যমে শ্রদ্ধা জানিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এফবিসিসিআই এর নব-নির্বাচিত সভাপতি মাহবুবুল আলমের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিস্থলে শ্রদ্ধা জানান সংগঠনটির নেতারা। বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন এবং বঙ্গবন্ধু ও পঁচাত্তরের ১৫ আগস্টের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন ব্যবসায়ী নেতারা।

এ সময় এফবিসিসিআই এর নবনির্বাচিত সভাপতি মাহবুবুল আলম বলেন, ‘বঙ্গবন্ধু জন্যই আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। আমাদের ব্যবসায়ীরা আজ অনেকেই ব্যাংকের মালিক, বড় বড় ইন্ডাস্ট্রির মালিক, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্ণধার। শূন্য থেকে শুরু করে বাংলাদেশ আজ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে। দেশ স্বাধীন না হলে এগুলো সম্ভব হতো না। এ জন্য আমরা বঙ্গবন্ধুর কাছে চিরকৃতজ্ঞ।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু স্বাধীন ভুখণ্ড দিয়েছেন, তার কন্যা শেখ হাসিনা দিয়েছেন অর্থনৈতিক মুক্তি। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার যে স্বপ্ন সেটি বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। দেশের অর্থনীতির আকার বাড়ছে, আমাদের ব্যবসা বাণিজ্যের আকার বাড়ছে। প্রচলিত-অপ্রচলিত পণ্য রফতানি বাড়ছে।’

এফবিসিসিআই এর সাবেক সভাপতি ও আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ কমিটির চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমদ, উপ কমিটির সদস্য সচিব মো. সিদ্দিকুর রহমান, এফবিসিসিআই এর সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম, সদ্য দায়িত্বপ্রাপ্ত সিনিয়র সহসভাপতি মো. আমিন হেলালী, সহ-সভাপতি খায়রুল হুদা চপল, মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার, ড. যশোদা জীবন দেবনাথ, শমী কায়সার, রাশেদুল হোসেন চৌধুরী রনি, মো. মুনির হোসেনসহ এফবিসিসিআই এর পরিচালক ও সাধারণ পরিষদ সদস্যরা এতে প্রমুখ উপস্থিত ছিলেন।

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
গোপালগঞ্জে সংঘর্ষ-ভাঙচুর, আহত ২০
গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রকে ধর্ষণ, একজন কারাগারে 
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহতদের বাড়িতে আহাজারি, শোকে স্তব্ধ দুই গ্রাম
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান