ব্যাংকগুলোকে শিক্ষা খাতে সিএসআর বাড়ানোর আহবান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০১৬, ২০:২৩আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৬, ২০:২৩

ড. আতিউর রহমান দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে শিক্ষাখাতে সামাজিক দায়বদ্ধতার কার্যক্রমে আরও বেশি করে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। শনিবার রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে বেসরকারি সাউথইস্ট ব্যাংক ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি প্রাপ্ত স্নাতক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সহিদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত আনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবির এফসিএ।
গর্ভনর বলেন, অর্থের অভাবে অনেক মেধাবী শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণের আগেই ঝরে পড়ছে। এ কারণে আমাদের জনগোষ্ঠীর একটি বড় অংশ এখনও রয়ে গেছে উচ্চ শিক্ষার বাইরে। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোর শিক্ষাবৃত্তির রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। স্বল্প আয়ের পরিবারের ছেলেমেয়েদের উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়ার জন্য সাউথইস্ট ব্যাংক একটি শুভ উদ্যোগ নিয়েছে।
বৃত্তিপ্রাপ্তদের বড় অংশই গ্রামাঞ্চলের এবং তাদের অভিভাবক ক্ষুদ্র কৃষক। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ব্যাংক হিসাব খুলে বৃত্তির টাকা দেওয়া হলে আর্থিক অন্তর্ভুক্তি আরও বেগবান হবে বলে মন্তব্য করেন ড. আতিউর রহমান। তিনি বলেন, আমরা মানবিক দায়বোধসম্পন্ন ব্যাংকিং খাত দেখতে চাই। সিএসআর খাতে ব্যাংকগুলোর পরিকল্পিত ব্যয় দেশের অনগ্রসর ও অবহেলিত জনগোষ্ঠীর কল্যাণে আসবে বলে আমার বিশ্বাস।
সাউথইস্ট ব্যাংক সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় ২০১০ সাল থেকে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রায় সাড়ে তিন হাজার দরিদ্র ছাত্রছাত্রীকে শিক্ষাবৃত্তি দিচ্ছে। এ বছর ব্যাংকটি উচ্চ মাধ্যমিক পর্যায়ের দুইশ ও স্নাতক পর্যায়ের ৬০ শিক্ষার্থীকে বৃত্তি দিচ্ছে।

/জিএম/এসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম