ঢাকা চেম্বার ও মক্কা চেম্বারের মধ্যে সমঝোতা স্মারক সই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০২৩, ১৭:০৫আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ১৭:০৫

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং মক্কা চেম্বার অব কমার্সের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। বুধবার (১ নভেম্বর) ডিসিসিআই সভাপতি ব্যারিস্টার মো. সামীর সাত্তার এবং মক্কা চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ইঞ্জি. ইশমাট মাটোগ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ সমঝোতা স্মারকে সই করেন।

এর আগে এদিন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং মক্কা চেম্বার অব কমার্সের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনা ও বিটুটি সেশন মক্কা চেম্বারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ডিসিসিআই সভাপতি ব্যারিস্টার মো. সামীর সাত্তারের নেতৃত্বাধীন ৬১ সদস্যবিশিষ্ট বেসরকারি খাতের সর্ববৃহৎ প্রতিনিধিদলের সদস্যরা উক্ত বাণিজ্য আলোচনা ও বিটুবি সেশনসমূহে যোগদান করেন। 

ডিসিসিআই’র প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে মক্কা চেম্বারের পরিচালনা পর্ষদের সদস্য আব্দুল্লাহ গাদি বলেন, সাম্প্রতিক সময়ে আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের বেশ উন্নতি হয়েছে, যেটি আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে অনুকরণীয় ক্ষেত্র হিসেবে বিবেচনা করা যায়, এটাতে আরও সম্প্রসারণের লক্ষ্যে আমাদেরকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, মক্কা শহরে অবকাঠামোগত সুযোগ-সুবিধার সম্প্রসারণ, আধুনিকায়ন ও সংস্কারের লক্ষ্যে সৌদি সরকার বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে। যেখানে তার দেশের সরকারের নীতিমালা অনুসরণ করে বাংলাদেশের উদ্যোক্তারা বিনিয়োগে এগিয়ে আসতে পারে।

আলোচনা অনুষ্ঠানে ঢাকা চেম্বারের সভাপতি ব্যারিস্টার মো. সামীর সাত্তার বলেন, দক্ষিণ এশিয়া অঞ্চলের দেশসমূহের মধ্যে বাংলাদেশ বিনিয়োগকারীদের জন্য সবচেয়ে বেশি আকর্ষণীয় অর্থনীতি ও নীতিসহায়তামূলক বিনিয়োগ সুবিধা প্রদান করছে, যার সুযোগ নিয়ে সৌদি আরবের উদ্যোক্তারা একক ও যৌথ বিনিয়োগে এগিয়ে আসতে পারে। দুই দেশের বিনিয়োগকারীদের মধ্যকার সুদৃঢ় ব্যবসায়িক অংশীদারিত্ব দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগসহ সার্বিক অর্থনীতিতে গতি সঞ্চার করতে পারে বলে তিনি মত প্রকাশ করেন। ডিসিসিআই সভাপতি সামীর সাত্তার বলেন, দুটি দেশের অর্থনীতির ভবিষ্যৎ রূপকল্প বাস্তাবায়নে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন। বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থান বিবেচনার পাশাপাশি প্রতিযোগী মূল্যে পণ্য উৎপাদন ও রফতানির সুযোগ গ্রহণ করে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে আরও বেশি হারে বিনিয়োগে এগিয়ে আসার জন্য সৌদি আরবের উদ্যোক্তাদের প্রতি তিনি আহ্বান জানান।

ডিসিসিআই ঊর্ধ্বতন সহ-সভাপতি এস এম গোলাম ফারুক আলমগীর (আরমান), সহ-সভাপতি মো. জুনায়েদ ইবনে আলী, পরিচালনা পর্ষদের সদস্যরা এবং প্রতিনিধিদলের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম