কৃষি মেশিনারি বিক্রি করতে ইফাদ অটোর চুক্তি সই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০১৬, ১৪:১৮আপডেট : ০২ মার্চ ২০১৬, ১৪:১৮

ইফাদ অটো পুঁজিবাজারের তালিকাভুক্ত ইফাদ অটো লিমিটেড বাংলাদেশে কৃষি মেশিনারি ও যন্ত্রাংশ আমদানি ও বাজারজাত করার উদ্দেশ্যে এসকর্ট (ESCORTS) লিমিটেডের সাথে চুক্তি সই করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, এসকর্ট লিমিটেড বিশ্বব্যাপী ফার্মট্রাক (FARMTRAC) ব্রান্ডের বিভিন্ন কৃষি মেশিনারি ও যন্ত্রাংশ বিতরণের একমাত্র অনুমোদিত প্রতিষ্ঠান। ইফাদ অটো বাংলাদেশে ওই প্রতিষ্ঠানের মাধ্যমে ফার্মট্রাক ব্রান্ডের কৃষি মেশিনারি ও যন্ত্রাংশ আমদানি ও বাজারবাজত করবে।
কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, এ চুক্তির ফলে প্রথম বছরে প্রতিষ্ঠানটি ২৫ কোটি টাকার বিভিন্ন কৃষি মেশিনারি ও যন্ত্রাংশ আমদানি ও বাজারজাত করবে। যার মধ্যে কোম্পানিটির মুনাফা হবে ২ কোটি ৫০ লাখ টাকা। এছাড়া দ্বিতীয় বছরে প্রতিষ্ঠানটি ৬০ কোটি টাকা পণ্য বাজারজাত করে ৬ কোটি টাকা মুনাফা করবে।
২০১৫ সালে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছিল।
‘এ’ ক্যাটাগরিভুক্ত এ কোম্পানিটি ২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমান বাজারে এ কোম্পানির মোট ১৪ কোটি ৯৫ লাখ শেয়ার রয়েছে। যার মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ৬২ দশমিক ৭৭ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২০ দশমিক ৬০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১৬ দশমিক ৬৩ শতাংশ শেয়ার রয়েছে।
/এসএনএইচ

সম্পর্কিত
মধ্যপ্রাচ্য সংকটে বাড়ছে তেলের দাম, প্রযুক্তির জোয়ারে চাঙ্গা শেয়ারবাজার
সর্বস্ব হারিয়েও কেন মানুষ শেয়ারবাজার ছাড়ে না
আলোচিত ব্যবসায়ী খুশি হয়ে স্ত্রীকে শেয়ার উপহার দিলেন 
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম