শিগগির সৌদি আরবের সাথে পুঁজি বিনিয়োগ চুক্তি: শিল্পমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০১৬, ১৯:৫৯আপডেট : ০২ মার্চ ২০১৬, ২০:০২

05 বিনিয়োগ সংক্রান্ত পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও শিল্পে সহযোগিতা বাড়াতে সৌদি আরবের সাথে দ্বিপাক্ষিক পুঁজি বিনিয়োগ চুক্তি শিগগির সই করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
মঙ্গলবার সৌদি এরাবিয়ান জেনারেল ইনভেস্টমেন্ট অথরিটির ডেপুটি গভর্নর ও ন্যাশনাল কম্পিটিটিভ সেন্টারের প্রেসিডেন্ট সউদ কে. আল-ফয়সালের সাথে বৈঠক শেষে শিল্পমন্ত্রী এসব কথা জানান।
বৈঠকে বিএসটিআইর মহাপরিচালক মো. ইকরামুল হক, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মশীসহ বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে শিল্পমন্ত্রী গত ডিসেম্বর মাসে অনুষ্ঠিত যৌথ অর্থনৈতিক কমিশনের সভায় সৌদি ঋণ সহায়তার আওতায় উত্থাপিত বিনিয়োগ প্রস্তাবগুলো তুলে ধরেন।
বৈঠক সৌদি কর্তৃপক্ষকে বর্তমানে বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ সম্পর্কে অবহিত করে আমির হোসেন আমু বলেন, তার সরকার বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী অন্যান্য দেশের মতোই সৌদি উদ্যোক্তাদের সমান সুবিধা দেবে।
এসময় সৌদি কর্তৃপক্ষের কাছে বাংলাদেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে দক্ষ জনবল সৃষ্টি, পরিবেশবান্ধব প্রযুক্তি হস্তান্তর এবং পণ্য বৈচিত্রকরণের লক্ষ্যে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন।
/এসএনএইচ

সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী