প্রথম পদক্ষেপ হবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনা: বাণিজ্য প্রতিমন্ত্রী টিটু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২৪, ১১:২৮আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ১৫:০৬

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর নতুন সরকার গঠন করেছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। নতুন মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন বেশ কয়েকজন নতুন মুখ। তাদের মধ্যে অপেক্ষাকৃত তরুণ আহসানুল ইসলাম টিটু পেয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব। রবিবার (১৪ জানুয়ারি) প্রথম দিন সচিবালয়ে নিজ দফতরে এসেই গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তিনি। নিজের প্রথম পদক্ষেপ হিসেবে দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে আনার কথাও জানিয়েছেন।

গত ১১ জানুয়ারি সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৩৬ সদস্যের মন্ত্রিসভা শপথ নিয়েছেন। দুদিন সাপ্তাহিক ছুটির কারণে আজ প্রথম কর্মদিবস উপলক্ষে সচিবালয়ে নিজনিজ দফতরে আসেন এবং অফিস করছেন তারা।

দফতরে এসেই সাংবাদিকদের আহসানুল ইসলাম টিটু বলেন, ‘আমার দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মসূচিটি হবে দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে আনা।’

তিনি বলেন, ‘সরকার পণ্য উৎপাদন করে না, আমদানিও করে না। উৎপাদনকারী ও ভোক্তার মধ্যে সমন্বয় করে মাত্র। উৎপাদনকারীদের হাত থেকে পণ্যটি ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত জার্নিটা যেন স্মুথ হয়, সরকার সেই লক্ষ্যে কাজ করবে।’

সকালে নতুন মন্ত্রী দফতরে এলে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাকে স্বাগত জানান। এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষও উপস্থিত ছিলেন।

সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি মন্ত্রণালয়ের অধীনস্ত বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সঙ্গে পরিচয়পর্ব সাড়ছেন। এর ফাঁকে ফাঁকে কাজও বুঝে নিচ্ছেন নতুন এই প্রতিমন্ত্রী।

প্রসঙ্গত, টাঙ্গাইল-৬ (নাগরপুর-‌দেলদুয়ার) আস‌ন থেকে টানা দ্বিতীয়বার নির্বাচিত সংসদ সদস্য আহসানুল ইস‌লাম টিটু ২০১৩-১৪ মেয়াদে ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি ছিলেন, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পালন করছেন। তার বাবা হাজি মকবুল হো‌সেন ঢাকা-৯ আসন থেকে ১৯৯৬ সা‌লে সংসদ সদস্য নির্বা‌চিত হন।

আরও পড়ুন:

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের বরণে সচিবালয়ে চলছে শেষ সময়ের প্রস্তুতি

/এসআই/ইউএস/
সম্পর্কিত
ঈদের ছুটি শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী
ঈদের ছুটি শেষে সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য 
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘লাগামহীন’ আচরণে উদ্বেগ স্বরাষ্ট্রমন্ত্রীর
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম