বিজিএমইএ’র নির্বাচন, ফোরাম থেকে মনোনয়ন ফরম জমা দিলেন ৪১ প্রার্থী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:০০আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:০০

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) আসন্ন নির্বাচন উপলক্ষে ‘ফোরাম’ -এর মনোনয়নপ্রার্থীরা শনিবার (৩ ফেব্রুয়ারি) মনোনয়ন ফরম জমা দিয়েছেন। ‘ফোরাম’ থেকে মোট ৪১ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

এ সময় ফোরামের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্যানেল নেতা ও বিজিএমইএ'র সাবেক সিনিয়র সহ-সভাপতি ফয়সাল সামাদ, সাবেক সভাপতি আনিসুর রহমান সিনহা ও আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ, সাবেক সহ-সভাপতি আলমগীর জেড রহমান, বেনজির আহমেদ, সাবেক পরিচালক ইঞ্জিনিয়ার নুরুল হক, সাবেক প্রথম সহ-সভাপতি ও ফোরাম সভাপতি মো. আব্দুস সালাম, ‘ফোরাম’ এর সাধারণ সম্পাদক, ডিসিসিআই'র সাবেক সভাপতি, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ও বিজিএমইএ'র বোর্ড অব ডিরেক্টরস-এর সদস্য আসিফ ইব্রাহিম, ফোরামের সিনিয়র সহ-সভাপতি ও বিজিএমইএ'র সিনিয়র পরিচালক ইনামুল হক খান, ডিসিসিআই'র সাবেক সভাপতি ওসামা তাসিরসহ ঢাকা থেকে ২৯ জন এবং চট্টগ্রাম থেকে ১২ মনোনয়নপার্থী।

উল্লেখ্য, আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে ২০২৪-২৬ মেয়াদে পরিচালনা পর্ষদের নির্বাচন। এই নির্বাচনে অংশ নিতে সম্মিলিত পরিষদ থেকে ৪০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
বিজিএমইএর ৯৯ শতাংশের বেশি কারখানায় বেতন-বোনাস পরিশোধ
পোশাক কারখানাসহ দেড় হাজার প্রতিষ্ঠানে বোনাস বকেয়া
বিজিএমইএ সদস্যদের জন্য সিঙ্গাপুরের হাসপাতালে মিলবে অগ্রাধিকার সেবা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম