সহনশীল কর ও দীর্ঘমেয়াদি নীতি চান ব্যবসায়ীরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১৯আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১৯

আগামী জাতীয় বাজেটে করের বোঝা সহনশীল রাখার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। পাশাপাশি ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার সুবিধার্থে দীর্ঘমেয়াদি করনীতি প্রণয়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।

দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (এফবিসিসিআই) স্ট্যান্ডিং কমিটি অন ইনকাম ট্যাক্সের প্রথম সভায় ব্যবসায়ীরা এই আহ্বান জানান। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে এফবিসিসিআই এর মতিঝিল কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির ডিরেক্টর ইনচার্জ এবং এফবিসিসিআই’র পরিচালক তপন কুমার মজুমদার। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সভায় ব্যবসায়ীরা বলেন, সরকারের রাজস্ব আয় বৃদ্ধিতে ব্যবসায়ীরা যথাযথভাবে কর প্রদান করে সহযোগিতা করতে প্রস্তুত। কিন্তু সেই কর যেন ব্যবসায়ীদের জন্য বোঝা না হয়। তাহলে ব্যবসা-বাণিজ্য নিরুৎসাহিত হবে।

আগামী জাতীয় বাজেট থেকে উৎসে কর এবং ন্যূনতম করের খাত ধাপে ধাপে কমিয়ে আনা; সরকারি ও বেসরকারি খাতে করদায়ের অসমতা হ্রাস; আইন অনুযায়ী ৬০ দিনের মধ্যে কর রিফান্ড করা; ট্যাক্স, ভ্যাট ও কাস্টমস প্রশাসনের মধ্যে সমন্বয় করা এবং অটোমেশন বাস্তবায়ন; এনবিআরের রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগকে শক্তিশালীকরণ; এবং কর প্রদানকে উৎসাহিত করতে করদাতাদের যথাযথ মূল্যায়নসহ বেশকিছু বিষয়ে সুপারিশ উপস্থাপন করেন স্ট্যান্ডিং কমিটির সদস্যরা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই’র সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালী। তিনি বলেন, ভ্যাট, ট্যাক্স ও কাস্টমস বর্তমানে ব্যবসায়ীদের রক্তক্ষরণের জায়গা। এসব নিয়ে গুরুত্বের সঙ্গে কাজ করছে এফবিসিসিআই। সরকারের নীতি সহায়তা পেতে হলে সব অংশীজনকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে খাতভিত্তিক সুপারিশমালা প্রস্তুত করে সরকারের কাছে উপস্থাপনের পরামর্শ দেন তিনি। পাশাপাশি সরকারের রাজস্ব আহরণ কীভাবে আরও বাড়ানো যায়, সে বিষয়েও ব্যবসায়ী সম্প্রদায়ের পরামর্শও চান।

কমিটির চেয়ারম্যান এবং আইসিএবি'র সাবেক সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবীর বলেন, আমরাও চাই সরকারের রাজস্ব বাড়ুক। কিন্তু সেটি যেন যৌক্তিক হয়। সেটি যেন ব্যবসায়ীদের আয় থেকে যায়, বোঝা না হয়।

ব্যবসায়ী সম্প্রদায় ও এনবিআরের মধ্যে সুসম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব দেন কমিটির ডিরেক্টর ইনচার্জ এবং এফবিসিসিআই এর পরিচালক তপন কুমার মজুমদার। তিনি বলেন, আমরা এনবিআরের সক্রিয় সহযোগী হিসেবে কাজ করতে চাই।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এফবিসিসিআই এর সহ-সভাপতি মো. মুনির হোসেন, পরিচালক হাফেজ হাজী হারুন অর রশীদ, আলহাজ আজিজুল হক, কাওসার আহমেদ, মো. আমির হোসেন নূরানী, সৈয়দ মো. বখতিয়ার, এফবিসিসিআই এর প্যানেল উপদেষ্টা ও স্নেহাশিস মাহমুদ অ্যান্ড কোম্পানির পার্টনার স্নেহাশিস বড়ুয়া, ড. বিএম দুলালসহ বিশিষ্ট ব্যবসায়ীরা, স্ট্যান্ডিং কমিটির কো-চেয়ারম্যান ও সদস্যরা।

 

/জিএম/এফএস/
সম্পর্কিত
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
আয়কর রিটার্ন না দিলে সামনে কী বিপদ? এনবিআরের নতুন সতর্কবার্তা
করের জালে পুরো দেশ, নতুন বাজেটে কাদের ঘুম হারাম 
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম