চার প্রতিষ্ঠানের ভ্যাট মওকুফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২৪, ১৬:১৭আপডেট : ২১ মার্চ ২০২৪, ১৬:১৭

আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্কের (একেডিএন) আওতাধীন পণ্য ও সেবা প্রদানকারী ৪টি প্রতিষ্ঠানকে ৩ লাখ ৯২ হাজার টাকার ভ্যাট মওকুফ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বৃহস্পতিবার (২১ মার্চ) এনবিআরের সংশ্লিষ্ট বিভাগ থেকে এ তথ্য জানা গেছে।

গত ১৫ মার্চ এনবিআরের মূসক আন্তর্জাতিক ও কূটনৈতিক অব্যাহতি বিভাগের দ্বিতীয় সচিব মো. বদিরুজ্জামান মুন্সির সই করা পৃথক আদেশে বিষয়টি উল্লেখ করা হয়েছে।

আদেশে ২০২৩ সালের ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রদত্ত সেবা ও পণ্যের ওপর ওই সুবিধা দেওয়া হয়।

একেডিএনের ২৬ লাখ ৩৭ হাজার ৬৭৩ টাকার পণ্য ও সেবার বিপরীতে ৩ লাখ ৯২ হাজার ৭১১ টাকার ভ্যাট মওকুফ করা হয়েছে। অফিস ভাড়া, নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন সেবার ওপর ওই ভ্যাট মওকুফ করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক (একেডিএন) ও বাংলাদেশ সরকারের মধ্যে পারস্পরিক ভাবমূর্তি উজ্জ্বল ও সম্পর্ক সুদৃঢ় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু একেডিএন ও সরকারের মধ্যে সম্পাদিত প্রটোকল অনুযায়ী— একেডিএনের আওতাধীন সংশ্লিষ্ট অফিস ও অলাভজনক এজেন্সিগুলো স্থানীয়-আন্তর্জাতিক পণ্য ও সেবা ক্রয়ের বিপরীতে আরোপিত কর মওকুফ করবে বলে অঙ্গীকার করেছে। তাই মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ এর ১২৬ ধারার উপধারা (২) প্রদত্ত ক্ষমতাবলে স্থানীয় সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে সম্পাদিত প্রটোকল চুক্তির আওতায় আরোপিত মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) থেকে অব্যাহতি প্রদান করা হলো।

/জিএম/এপিএইচ/
সম্পর্কিত
বাজেটে আসছে ভ্যাটের ‘মহাঝড়’, ছাড় পাচ্ছে না ছোট ব্যবসাও 
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
ছয় লাখ কোটি টাকার লক্ষ্য, এত টাকা আসবে কোথা থেকে
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম