জুয়েলারি ব্যবসায়ীদের বিশেষ আর্থিক সেবা দেবে পকেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০২৪, ১৩:৫৮আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ১৩:৫৮

দেশের পণ্যভিত্তিক সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী বাণিজ্য সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন-বাজুস ও আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান এবিজি টেকনোলজিস লিমিটেডের পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) পকেটের সঙ্গে সমঝোতা স্মারক সই হয়েছে।

সোমবার (১ এপ্রিল) রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের বাজুস কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্বারকে সই করেন বাজুসের সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় এবং এবিজি টেকনোলজিস লিমিটেডের পরিচালক মোস্তফা আজাদ মহিউদ্দিন।

বাজুসের উপদেষ্টা রুহুল আমিন রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাজুসের সাবেক সভাপতি ও বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ল অ্যান্ড মেম্বারশিপের চেয়ারম্যান এম. এ. ওয়াদুদ খান, বাজুসের সহ-সভাপতি গুলজার আহমেদ, মো. রিপনুল হাসান ও মাসুদুর রহমান।

পকেট কর্তৃপক্ষ জানিয়েছে, পকেট ই-ওয়ালেটের রয়েছে একটি আধুনিক ও গ্রাহকবান্ধব মোবাইল অ্যাপ, যা ব্যবহার করে অথবা ইউএসএসডি কোডের মাধ্যমে গ্রাহক খুব সহজেই নিরাপদ ও দ্রুত পেমেন্ট করতে সক্ষম। গ্রাহক ক্রয়কৃত সার্ভিস অথবা প্রোডাক্টের মূল্য পকেট-এ নিবন্ধিত যেকোনও মার্চেন্টকে কিউ-আর কোড পেমেন্ট অথবা অনলাইন পেমেন্টের মাধ্যমে পরিশোধ করতে পারবেন।

এছাড়াও পকেট আরও বিভিন্ন ধরনের পেমেন্ট সল্যুশন করে থাকে। যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো- সার্ভিস চার্জ পেমেন্ট, ইউটিলিটি বিল পেমেন্ট (গ্যাস, পানি, বিদ্যুৎ, টেলিফোন), সরকারি ফি পেমেন্ট, স্যালারি ডিসবার্সমেন্ট, সাপ্লায়ার/ভেন্ডরের পেমেন্ট, সাপ্লাই চেইন থেকে পেমেন্ট কালেকশন, কেবল টিভির বিল পেমেন্ট, ব্যাংক অ্যাকাউন্ট বা কার্ড থেকে অ্যাড মানি, ব্যাংক অ্যাকাউন্টে সেন্ড মানি, রিকুয়েস্ট মানি, ফান্ড ট্রান্সফার ইত্যাদি। 

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
আবারও কমলো স্বর্ণের দাম
ফের কমলো স্বর্ণের দাম
স্বর্ণের দামে বড় পতন
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম