কোরবানিতে ব্রাজিল থেকে গরু পাঠানোর অনুরোধ বাণিজ্য প্রতিমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৭ এপ্রিল ২০২৪, ১৮:৪১আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ২১:১৫

আগামী কোরবানি ঈদকে সামনে রেখে গরু পাঠানোর ব্যবস্থা করা যায় কিনা সে বিষয়ে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরাকে অনুরোধ করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

রবিবার (৭ এপ্রিল) বিকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। দামে সস্তা হওয়ায় ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীকে এই অনুরোধ করেছেন বলে জানান প্রতিমন্ত্রী।

আহসানুল ইসলাম টিটু বলেন, সাক্ষাতে ব্রাজিলের পক্ষ থেকে অ্যানিমেল প্রোটিনটা ফোকাসে ছিল। বিশেষ করে ব্রাজিল অত্যন্ত কম দামে মাংস রফতানি করে। এ বিষয়ে তারা কথা বলেছে। আমরা আগামী কোরবানিকে সামনে নিয়ে তাদের ব্যক্তিগতভাবে অনুরোধ করেছি। যদি সস্তাই হয় তাহলে কোরবানির সময় গরু পাঠানোর ব্যবস্থা করা যায় কিনা, আমরা পসিবিলিটিগুলো দেখবো। বেসিক্যালি ইনিশিয়াল ডায়ালগ। মাত্র শুরু।

তিনি বলেন, ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেছে যে আমাদের এ জয়েন্ট ডায়ালগটা সামনের দিকে এগিয়ে যাবে। তাদের বাণিজ্য সচিবও সাক্ষাতে ছিলেন। জুলাইয়ে তারা আমাদের আমন্ত্রণ জানিয়েছে, আশা করি এর মধ্যে আমরা কিছু ক্ষেত্র চিহ্নিত করতে পারবো।

প্রতিমন্ত্রী আরও বলেন, শুধু বাংলাদেশের মার্কেট না, বাংলাদেশে এটিকে প্রসেস করে এশিয়ান মার্কেটে এন্টার করার বিষয়টি আমরা তাদের বলেছি। আমরা সাউথ এশিয়ান হাব মনে করে যেন কাজে লাগাতে পারি।

/এসআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বিশ্বকাপের আগে ব্রাজিলের দাপুটে জয়
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম