পুরোপুরি বাজারভিত্তিক হচ্ছে ঋণের সুদহার

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৫ মে ২০২৪, ২২:০৭আপডেট : ০৫ মে ২০২৪, ২২:০৭

আবারও বদলে যাচ্ছে ঋণের সুদহার নির্ধারণ পদ্ধতি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার জানিয়েছেন, শিগগিরই পুরোপুরি বাজারভিত্তিক সুদহার ব্যবস্থা চালু করা হবে। ডলারের বিনিময়হারও শিগগিরই বাজারভিত্তিক করা হবে।

রবিবার (৫ মে) বিকালে রাজধানীর একটি হোটেলে সেমিনারে এ কথা জানান তিনি।

এ সময় গভর্নর জানান, এবার পুরোপুরি বাজারভিত্তিক করা হবে সুদহার। এছাড়া মূল্যস্ফীতি কমাতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

এদিকে দীর্ঘদিন ঋণের সুদহার ৬-৯ শতাংশে আটকে রাখে বাংলাদেশ ব্যাংক। দাতা সংস্থা আইএমএফ এর চাপে গত বছর এ ব্যবস্থা বাতিল করে স্মার্ট পদ্ধতি চালু করে কেন্দ্রীয় ব্যাংক। সরকারি ট্রেজারি বিলের সুদের সঙ্গে মিলিয়ে এ পদ্ধতিতে ব্যাংক ঋণের সুদহার নির্ধারণের ফর্মুলা বের করে বাংলাদেশ ব্যাংক।

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
মে মাসে রফতানি আয় ৪৪০ কোটি ডলার
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
রাজধানীতে বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার অর্ধগলিত মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান