সোনার অলংকার ক্রয়: ৬ শতাংশ মজুরি দিতে ক্রেতাদের প্রতি আহ্বান বাজুসের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২৪, ১৯:৩৮আপডেট : ২৩ মে ২০২৪, ১৯:৩৮

সোনার অলংকার কেনার ক্ষেত্রে ক্রেতাদের পাঁচ শতাংশ হারে ভ্যাট এবং ছয় শতাংশ হারে মজুরি দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জুয়লার্স সমিতি (বাজুস)। বাজুসের ময়মনসিংহ জেলা শাখার মতবিনিময় সভায় এ আহ্বান জানান সংগঠনটির সাবেক সভাপতি ও বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক্ট মনিটরিংয়ের চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায়।

তিনি বলেন, ‘ভারত, শ্রীলঙ্কা, চীন, ইতালিসহ বিশ্বের অনেক দেশে সোনার অলংকার বিক্রিতে ছয় থেকে ৩৫ শতাংশ পর্যন্ত মজুরি নির্ধারণ করা হয়। অন্যান্য দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশেও ন্যূনতম মজুরি ছয় শতাংশ নির্ধারণ করা হয়েছে।’ এছাড়া সোনার অলংকার বিক্রির সময় সরকার নির্ধারিত পাঁচ শতাংশ হারে ভ্যাট গ্রহণ করে সরকারি কোষাগারে জমা দেওয়ার অনুরোধ জানান তিনি। মজুরি ও ভ্যাট দিতে ক্রেতাদের উদ্বুদ্ধ করার আহ্বান জানান ডা. দিলীপ কুমার রায়।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন বাজুসের সহ- সভাপতি গুলজার আহমেদ। তিনি বলেন, ‘বাজুসের দায়িত্ব গ্রহণের পর সায়েম সোবহান আনভীরের হাত ধরে জুয়েলারি শিল্পের বিপ্লব ঘটেছে। বাজুস এখন একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে। বাজুস প্রেসিডেন্টের নেতৃত্বে সংগঠনটি এগিয়ে যাবে বহুদূর।’

বাজুস ময়নসিংহ জেলা শাখার সভাপতি এম এ কবিরের সভাপতিত্বে সভায় আরও ছিলেন– কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি গুলজার আহমেদ, উপদেষ্টা রুহুল আমিন রাসেল, কার্যনির্বাহী কমিটির সদস্য পবিত্র চন্দ ঘোষ ও মো. শামছুল হক ভূঁইয়া।

বাজুসের ধারাবাহিক সাংগঠনিক সফরের অংশ হিসেবে এর আগে বৃহস্পতিবার সকালে নেত্রকোনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

/জিএম/আরকে/
সম্পর্কিত
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম
আবারও কমলো স্বর্ণের দাম
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির খবরে বাড়লো স্বর্ণের দাম
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী